Weather Update: সাত জেলায় তাপপ্রবাহ আর তিন জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া
মৌসুমী বায়ু (monsoon) আপাতত মালদা পর্যন্ত এসে আটকে রয়েছে। তারপর তা আর দক্ষিণ মুখো হতে পারেনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অন্তত সাতটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে তিন জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
বুধবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, ১৫ জুন অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ জুন শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত আবহাওয়া (Weather Update) এরকমই থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
বুধবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ জুন অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ জুন শুক্রবার সকালের মধ্যে উল্লিখিত তিন জেলার সৎঙ্গে উত্তর ২৪ পরগনায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আপাতত পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেড়েছে। ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫৪ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬.১)
বহরমপুর (২৮.২)
বাঁকুড়া (২৬.১)
বর্ধমান (২৬)
কোচবিহার (২৬)
দার্জিলিং (১৫.৫)
কালিম্পং (১৯)
দিঘা (২৪.৯)
কলকাতা (২৫.৭)
দমদম (২৭.৭)
কৃষ্ণনগর (২৮.৪)
মালদহ (২৭.২)
মেদিনীপুর (২৬.৫)
শিলিগুড়ি (২৭.৬)
শ্রীনিকেতন (২৫.৮)
সুন্দরবন (২৬)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৪১.৫)
বহরমপুর (৩৯.২)
বাঁকুড়া (৪০.৬)
বর্ধমান (৩৮.৮)
কোচবিহার (৩০.৯)
দার্জিলিং (২১.৪)
কালিম্পং (২৫.২)
দিঘা (৩৮.২)
কলকাতা (৩৬.২)
দমদম (৩৫.৫)
কৃষ্ণনগর ( ৩৬)
মালদহ (৩৪.৯)
মেদিনীপুর (৩৯.১)
শিলিগুড়ি (৩৩.২)
শ্রীনিকেতন (৩৮.৮)
সুন্দরবন (৩৫)












Click it and Unblock the Notifications