Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ শহরে, কোন ইঙ্গিত দিল হাওয়া অফিস

Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ শহরে, কোন ইঙ্গিত দিল হাওয়া অফিস

সকাল থেকে শহরের আকাশ মেঘলা। ফের কি পারদ পতন ধাক্কা খেতে চলেেছ? এই নিয়ে নতুন উদ্বেগে শহরবাসী। যদিও আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল আপাতত বর্ষণের কোনও সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে শহরের আবহাওয়া। শীতের আমেজে মজেছিলেন শহরবাসী। হঠাৎ করে শহরে মেঘের ঘনঘটায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তবে কি ফের উধাও হবে শীত?

মেঘলা আকাশ শহরে

মেঘলা আকাশ শহরে

গতকালই আবহাওয়া দফতর আগামী সপ্তাহ থেকে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে নাকি শহর রাজ্য জুড়ে শীতের পারদ পতন শুরু হবে। কিন্তু তার পরের দিনই শহরবাসীর ঘুম ভাঙল মেঘলা আকাশ আর কুয়াশা নিয়ে। বেলা ৯টা গড়িয়ে গেলেও রোদের দেখা মেলেনি। মেঘলা হয়ে রয়েছে আকাশ। তাতেই ফের শঙ্কার প্রহর গুণছেন শহরবাসী। তাহলে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। কারণ এক ধাক্কা তাপমাত্রা ১৯ ডিগ্রির উপরে উঠে গিয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেড়েছে। শীতের স্পেল কি তাহলে ফের উধাও হয়ে গেল? এই নিয়ে শঙ্কায় রয়েছেন শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় শহরের আকাশ মেঘলা থাকবে।

জেলায় জারি পারদ পতন

জেলায় জারি পারদ পতন

শহরে মেঘলা আকাশ তাপমাত্রার বৃদ্ধি হলেও জেলায় জেলায় কিন্তু পারদ পতন জারি রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে পারদ পতন চলবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল পুরুলিয়ার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন ছিল পুরুলিয়ায়। পানাগড়ের তাপমাত্রাও ১০-৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করছে। বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কাঁপিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শীত বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের সংখ্যাও বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। তরাই-ডুয়ার্সের জেলা গুলিতেও পারদ পতন শুরু হয়ে গিয়েছে। এদিকে আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোতে শুরু করেছে। তার জেরে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলির তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা পড়তে শুরু করেছে। তার জেরে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কাশ্মীরের একাধিক জেলায় তুষারপাত শুরু হয়ে গিয়েছে। সিকিমেও চলছে তুষারপাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+