Weather Update: সাগরে ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ! মহালয়ার আগে বাংলা জুড়ে আবহাওয়ার পূর্বাভাস একনজরে
উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষার বিদায়ের ঘন্টা বেজে গেলেও, পূর্ব ভারত তথা এই বাংলার ওপর থেকে কবে তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি আবহাওয়া দফতর। এদিনও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভা
উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষার বিদায়ের ঘন্টা বেজে গেলেও, পূর্ব ভারত তথা এই বাংলার ওপর থেকে কবে তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি আবহাওয়া দফতর। এদিনও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস (Weather Office)। পাশাপাশি তাপমাত্রার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। আগামী দিন কয়েকে দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই এই মুহূর্তে। আপাতত দিনের তাপমাত্রারও পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
সানসোল ২৩.৮
বালুরঘাট ২৫.৪
বাঁকুড়া ২৫.১
ব্যারাকপুর ২৬
বহরমপুর ২৪.৮
বর্ধমান ২৪
ক্যানিং ২৬
কোচবিহার ২৪.৬
দার্জিলিং ১৪.৪
দিঘা ২৫.৮
কলকাতা ২৬.৬
মালদহ ২৫.৩
পানাগড় ২৪.৫
পুরুলিয়া ২৩.৫
শিলিগুড়ি ২৪.২
শ্রীনিকেতন ২৪.৪

দেশের আবহাওয়া
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং সিকিমের ওপরে থাকা নিম্নচাপ আস্তে আস্তে পূর্ব উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে উত্তর ওড়িশার ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন তামিলনাড়ুর ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। কেরল উপকূলে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে যেমন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে, ঠিক তেমনই অসম, মেঘালয়েও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ এবং পূর্ব উত্তর প্রদেশেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৬ অক্টোবরের মধ্যে তামিলনাড়ু, কেরল, উপকূল এবং দক্ষিণ কর্নাটকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications