দক্ষিণে অবস্থান করছে নিম্নচাপ! বঙ্গে আগামী দুদিন শীতের কোন পরিস্থিতি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

দক্ষিণে অবস্থান করছে নিম্নচাপ! বঙ্গে আগামী দুদিন শীতের কোন পরিস্থিতি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

শনিবারের থেকে রবিবারের আবহাওয়ার (weather) সেরকম কোনও পরিবর্তন হয়নি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আবহাওয়া ছিল একই রকমের। তবে ভোরের দিকটা ছিল একটু আলাদা। খুব হাল্কা শীতের আমেজ অনুভূত হয়েছে। আগামী তিন থেকে চার দিন আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন হবে না।

 দক্ষিণে অবস্থান করছে নিম্নচাপ

দক্ষিণে অবস্থান করছে নিম্নচাপ

গত ২৪ ঘন্টায় খুব হাল্কা বৃষ্টিপাত হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এছাড়াও আবহাওয়া মোটামুটি শুকনোই ছিল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ওড়িশার দু-একটি জায়গায় কমেছে। এছাড়াও তাপমাত্রার সেরকম কোনও বড় রকমের পরিবর্তন হয়নি। সমতলে সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ওড়িশার দাড়িঙ্গিবাদিতে। ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল ঝাড়খণ্ডের কোনও কোনও জায়গায়। এছাড়াও সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেও তাপম্তার স্বাভাবিকের থেকে বেশি। বিহার ও পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকতেও দেখা গিয়েছে।

শনিবারের নিম্নচাপ অক্ষরেখা এদিন অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। সমুদ্র পৃষ্ঠ থেকে তা ৩.১ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চার দিন হিমালয় সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রার সেরকরম কোনও পরিবর্তন হবে না।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

একইভাবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চারদিন রাতের তাপমাত্রার বড় রকমের কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে গতকালের তাপমাত্রা

আসানসোল ১৮.৩ (১৯.১)
বালুরঘাট (১৬.২)
বাঁকুড়া ১৮.৭ (২০.১)
ব্যারাকপুর (১৮)
বহরমপুর ১৮.৮ (১৯ )
বর্ধমান ১৮.৮ (২১)
ক্যানিং ১৯.৪ ( ২০.৪)
কোচবিহার ১৪.১ (১৩.৪)
দার্জিলিং ১০.২ (৯.৬)
দিঘা ১৯.৫ (১৯.১)
কলকাতা ২০.৬ (১৯.৯)
মালদহ ২০ (১৯.৬)
পুরুলিয়া ১৮ (১৭)
শিলিগুড়ি ১৩ (১৩)
শ্রীনিকেতন ১৭ (১৭.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+