উত্তরবঙ্গে খারাপ আবহাওয়া, কী বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ

সকাল থেকে মেঘলা আকাশ। কলকাতা ও আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর (weather office) এদিন সকালে দেওয়া পূর্বাভাসে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কথা জানিয়েছে।

সকাল থেকে মেঘলা আকাশ। কলকাতা ও আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর (weather office) এদিন সকালে দেওয়া পূর্বাভাসে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কথা জানিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ৩০ জুন বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। মালদহে হবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জুলাই বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে এইসব জেলাগুলির কোনও কোনও জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিচের দিকের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৭ (২৫.৮)
বালুরঘাট
বাঁকুড়া ২৬.৫ (২৬.১)
ব্যারাকপুর ২৭.৮ (২৮)
বহরমপুর ২৪.৪ (২৬.২)
বর্ধমান ২৫.৬ (২৫)
ক্যানিং ২৫.৬ (২৬.৪)
কোচবিহার ২৫.৮ (২৬)
দার্জিলিং ১৭ (১৬)
দিঘা ২৮.৩ (২৬.৮)
কলকাতা ২৮.৫ (২৭.৬)
মালদহ ২৫.৬ (২৮.৩)
পানাগড় ২৭.৭ (২৭.৫)
পুরুলিয়া ২৬.৫ (২৬.১)
শিলিগুড়ি ২৬.১ (২৬)
শ্রীনিকেতন ২৬.৩ (২৬.৫)

ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা অন্য রাজ্যেও

ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা অন্য রাজ্যেও

আবহাওয়া দফতরের তরফে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্যও। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় ১ জুলাই পর্যন্ত, অসম-মেঘালয়ে ৩০ জুলাইয়ের মধ্যে এই বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর বিহার, উত্তর উত্তর প্রদেশ, উত্তরখাণ্ডে ২ জুলাইয়ের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+