আরও নামল তাপমাত্রা! শীতের দাপট কতদিন, একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবারের থেকে নামল তাপমাত্রা (weather) । এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। জেলা শহরেও নেমেছে তাপমাত্রা। রবিবারও একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। তবে

শুক্রবারের থেকে নামল তাপমাত্রা (weather) । এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। জেলা শহরেও নেমেছে তাপমাত্রা। রবিবারও একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। তবে সোমবার থেকে তাপমাত্রা কিছু বাড়তে পারে। তবে তা কোনওভাবেই স্বাভাবিকের থেকে ওপরে উঠবে না।

উত্তর ভারতে ফের পশ্চিমী ঝঞ্ঝা

উত্তর ভারতে ফের পশ্চিমী ঝঞ্ঝা

এদিনই ফের উত্তর ভারতে আছড়ে পড়তে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। তবে তা শুধুমাত্র পাহাড়ের ওপরেই প্রভাব ফেলবে। পঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থানের ওপরে ঘূর্নাবর্ত তৈরি হয়েছে। এই পরিস্থিতি ২৮ ডিসেম্বর পর্যন্ত বজায় থাকবে বলে জানানো হয়েছে। ২৬ ও ২৭ ডিসেম্বর উত্তর ভারত মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী দুই দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়াও আগামী তিনদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৯.৫
বালুরঘাট ১১
বাঁকুড়া ১০.৭
ব্যারাকপুর ৯.৮
বহরমপুর ৯.২
বর্ধমান ১৩.৬
ক্যানিং ১১.৪
কোচবিহার ৮.৬
দার্জিলিং ৪.৪
দিঘা ১২
কলকাতা ১২.৭
মালদহ ১৩.২
পানাগড় ৭.২
পুরুলিয়া ৯
শিলিগুড়ি ৯.৩
শ্রীনিকেতন ৮.৮

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+