বড়দিনের আগে বাড়ল তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
রাজ্য জুড়ে শীতের আমেজ থাকলেও তাপমাত্রা (weather) বাড়ল প্রায় সবকটি শহরেই। তবে সকাল থেকে আকাশ পরিষ্কার। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার এই তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়া
রাজ্য জুড়ে শীতের আমেজ থাকলেও তাপমাত্রা (weather) বাড়ল প্রায় সবকটি শহরেই। তবে সকাল থেকে আকাশ পরিষ্কার। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার এই তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আপাতত শীতের দাপট চলতে থাকবে সামনের কয়েকটা দিন।

উত্তর ভারতে তাপমাত্রা আরও কমবে
ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দিল্লিতে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে। ঘন কুয়াশাচ্ছন্ন পঞ্জাব, হরিয়ানা,চণ্ডীগড় এবং উত্তর প্রদেশও। বিহার ও ওড়িশার কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
অন্যদিকে কাশ্মীরে শীত আরও জাঁকিয়ে বসছে। ১২ ডিসেম্বর তুষারপাতের পর থেকে আবহাওয়া শুকনোই রয়েছে সেখানে। পরিস্থিতি চলতে থাকবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বেড়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস বুধবার দুপুরের মতোই। বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী দুই দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়াও আগামী তিনদিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৩.২ (১১.৪)
বালুরঘাট ১০.৬ (১০.৮)
বাঁকুড়া ১২.২ ( ১১.৫)
ব্যারাকপুর ১২.৪ (১১.৩)
বহরমপুর ১০.৪ ( ১০)
বর্ধমান ১৩.৮ (১১.৮ )
ক্যানিং ১২.৬ (১২)
কোচবিহার ৯.১ (৭.৬ )
দার্জিলিং ৪.৪ ( ৪.৪ )
দিঘা ১২.৪ (১১.৫ )
কলকাতা ১৪.৬ (১৩.৫)
মালদহ ১৫.২ (১২.৯ )
পানাগড় ৯.৪ (৯ )
পুরুলিয়া ১১.১ (৯ )
শিলিগুড়ি ৮.৯ (৮)
শ্রীনিকেতন ১১.২ ( ১০.৬)












Click it and Unblock the Notifications