চড়ছে পারদ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
চড়ছে পারদ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
এদিন সকাল থেকে আকাশের মুখ ভার। তবে এদিন সকালে ন্যূনতম তাপমাত্রা (temperature) বেড়েছে রাজ্য জুড়ে। মঙ্গলবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা বেড়ে হয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিন উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির (rain) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)।

তুষারপাতের পাশাপাশি কুয়াশাচ্ছন্ন উত্তরভারত
এদিন উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে তুষারপাতের পাশাপাশি কুয়াশায় আচ্ছন্ন থেকে উত্তর ভারত। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তুষারপাত চলছে কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডে। অন্যদিকে এদিন সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে দিল্লি-সহ পার্শ্ববর্তী অঞ্চলে। ১৮ ফেব্রুয়ারি মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে আবহাওয়া পরিষ্কার হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় (১৯ ফেব্রুয়ারি, শুক্রবার) সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিনদিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিনদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এছাড়াও আগামী তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৮ (১৪.৩)
বালুরঘাট ১১.৬ (১১.৪)
বাঁকুড়া ১৯ (১৪.৮)
ব্যারাকপুর ১৬.৩ (১৪.৮)
বহরমপুর ১২.৬ (১২.৮)
বর্ধমান ১৮.৬ (১৬)
ক্যানিং ১৮ ( ১৯.৪)
কোচবিহার ১৩.৫ ( ১১.৬)
দার্জিলিং ৪.৮(৫.২)
দিঘা ১৭.৮ (১৯)
কলকাতা ১৯.৫ ( ১৮.৮)
মালদহ ১৮.৬ (১৬.৪ )
পানাগড় ১৬.৬ (১২.২)
পুরুলিয়া ১৭.১ (১৩.১)
শিলিগুড়ি ১৩ (১১.৮)
শ্রীনিকেতন ১৭.১ (১৩.২)












Click it and Unblock the Notifications