করোনার মতোই 'অনিশ্চিত' বর্ষা বিদায়! পুজোয় বাংলার আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কবার্তা

সকাল থেকেই ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। সকাল থেকে কোনও সময় রোদ কোনও সময় আকাশ মেঘলা(weather)। আপাতত এই আবহাওয়া চললেও পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জান

সকাল থেকেই ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। সকাল থেকে কোনও সময় রোদ কোনও সময় আকাশ মেঘলা(weather)। আপাতত এই আবহাওয়া চললেও পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

থমকে গিয়েছে বর্ষা বিদায়

থমকে গিয়েছে বর্ষা বিদায়

সাধারণভাবে রাজ্য থেকে বর্ষা বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। কিন্তু এবার তা থমকে গিয়েছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মধ্যভারতে আটকে রয়েছে বর্ষা বিদায়ের রেখা। বঙ্গোপসাগরে একের পর নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি বলেই মনে করছেন আবহবিদরা। বর্তমানে যে নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে তা সরে গেলেই বর্ষা বিদায়ের রেখা পাওয়া যেতে পারে।

বাংলাতেও থমকে বর্ষা বিদায়

বাংলাতেও থমকে বর্ষা বিদায়

মৌসম ভবনের আগেকার ক্যালেন্ডার অনুযায়ী, রাজ্য থেকে বর্ষা বিদায় মোটামুটিভাবে ১৪ অক্টোবরের মধ্যে হয়ে যায়। শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে বর্ষা বিদায় নেয় ১২ অক্টোবর। এবার বর্ষা বিদায় নিতে অক্টোবরের শেষ সপ্তাহ হয়ে যেতে পারে। ফলে তার প্রভাব পড়তে পারে পুজোয়।

পুজোয় বৃষ্টির পূর্বাভাস

পুজোয় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ষষ্ঠী ও সপ্তমীতে বৃষ্টি হতে পারে। অন্যদিকে ১৫ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সেই সময়ের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবারের মতোই আবহাওয়া বজায় থাকবে। এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সব জায়গায় শুকনো আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও তা খুবই হাল্কা হবে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.২
বালুরঘাট ২৫.৮
বাঁকুড়া ২৫.৪
ব্যারাকপুর ২৫.৬
বহরমপুর ২৬
বর্ধমান ২৫
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২২.৬
দার্জিলিং ১৪
দিঘা ২৫.৩
কলকাতা ২৬.৭
মালদহ ২৭.৯
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২১.৭
শ্রীনিকেতন ২৫.২

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+