কেমন থাকবে ভাইফোঁটার আবহাওয়া! উত্তর ও দক্ষিণবঙ্গে শীতের কোন পরিস্থিতি, পূর্বাভাস একনজরে

শহর কিংবা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, তাপমাত্রার (weather) সেরকম কোনও পরিবর্তন হয়নি। তবে ভোরের দিকে খুব হাল্কা শীতের আমেজ অনুভূত হয়েছে। কোনও কোনও জায়গায় ছিল কুয়াশা। আবহাওয়া

শহর কিংবা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, তাপমাত্রার (weather) সেরকম কোনও পরিবর্তন হয়নি। তবে ভোরের দিকে খুব হাল্কা শীতের আমেজ অনুভূত হয়েছে। কোনও কোনও জায়গায় ছিল কুয়াশা। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে শীতের (winter) পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিহার ও উত্তর প্রদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত কেটে গিয়ে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

বিহারের ওপরে থাকা ঘূর্ণাবর্ত দুর্বল

বিহারের ওপরে থাকা ঘূর্ণাবর্ত দুর্বল

আন্দামান নিকোবরের কোনও কোনও জায়গায় খুব হাল্কা বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও ওড়িশায়ও খুব হাল্কা বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও আবহাওয়া মোটামুটি শুকনো রয়েছে। পশ্চিমবঙ্গ ও বিহারের কোনও কোনও জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল।

দক্ষিণ পূর্ব বিহারের ওপরে থাকা ঘূর্ণবর্তটি আরও দুর্বল হয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ আন্দামান সাগর থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যা রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ কিমি ওপর পর্যন্ত।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দু থেকে তিন দিন এলাকায় রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

একইভাবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। রাতের তাপমাত্রার বড় রকমের কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৯.১
বালুরঘাট ১৬.২
বাঁকুড়া ২০.১
ব্যারাকপুর ১৮
বহরমপুর ১৯
বর্ধমান ২১
ক্যানিং ২০.৪
কোচবিহার ১৩.৪
দার্জিলিং ৯.৬
দিঘা ১৯.১
কলকাতা ১৯.৯
মালদহ ১৯.৬
পুরুলিয়া ১৭
শিলিগুড়ি ১৩
শ্রীনিকেতন ১৭.৮

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+