বঙ্গোপসাগরে নিম্নচাপের জের! দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টি, উত্তরবঙ্গের জন্য কোন সতর্কবার্তা
সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা। কোন কোনও জায়গায় সকালে দু-এক ফোঁটা বৃষ্টি হয়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকাল থেকে দুপুর
সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা। কোন কোনও জায়গায় সকালে দু-এক ফোঁটা বৃষ্টি হয়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকাল থেকে দুপুরের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রয়েছে। এছাড়াও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। যার প্রভাব পড়ছে এই রাজ্যেও।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে কয়েকটি জেলা, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হওয়ার কোনও পূর্বাভাস না দেওয়া হলেও, সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.২
বালুরঘাট ২৫.২
বাঁকুড়া ২৫.৮
ব্যারাকপুর ২৬.১
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৫.৮
ক্যানিং ২৬
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৫.৪
দিঘা ২৫.২
কলকাতা ২৬.২
মালদহ ২৬.৩
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৫.১
শ্রীনিকেতন ২৬












Click it and Unblock the Notifications