উপকূলে নিম্নচাপ, ৩ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের (North Bengal) তিন জেলায় ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে তা নেই। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের (North Bengal) তিন জেলায় ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে তা নেই। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফে।

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১০ জুলাই রবিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ জুলাই সোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ১০ জুলাই রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ জুলাই সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তাপমাত্রা গত কয়েকদিনেরই মতো, আপাতত পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় অংশত মেঘলা আকাশ

কলকাতায় অংশত মেঘলা আকাশ

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

ওড়িশা উপকূলে নিম্নচাপ

ওড়িশা উপকূলে নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূল এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তষ। এছাড়াও মৌসুমী অক্ষরেখাও স্বাভাবিকের থেকে দক্ষিণে এই জায়গায় অবস্থান করছে। এর পশ্চিমাংশ আগামী ২৪ ঘন্টায় উত্তরদিকে সরবেবলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৫.২ )
বহরমপুর (৩৬.৪)
বাঁকুড়া (৩৩.৪)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩৫.৬)
দার্জিলিং (২০.৮ )
দিঘা (৩৫.২)
কলকাতা ( ৩৩.৭)
দমদম (৩৩)
কৃষ্ণনগর (৩৫.২)
মালদহ (৩৬)
মেদিনীপুর ( ৩২.৪)
শিলিগুড়ি (৩২.৬)
শ্রীনিকেতন (৩৫ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+