Weather Update: উত্তর ও দক্ষিণবঙ্গের অন্তত ১৫ টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া

রাতভর বৃষ্টি (rain। কখনও ভারী কখনও বা হাল্কা। সকালে কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের (south bengal) অন্তত ১০ জেলা এবং উত্তরবঙ্গের (North Bengal) ৫ টি জেলায়

রাতভর বৃষ্টি (rain। কখনও ভারী কখনও বা হাল্কা। সকালে কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের (south bengal) অন্তত ১০ জেলা এবং উত্তরবঙ্গের (North Bengal) ৫ টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টির পরিমাণ কিছু হ্রাস পেতে পারে। মৌসুমী অক্ষরেখা প্রায় স্বাভাবিক অবস্থানে থাকলেও, অপর একটি অক্ষরেখা মধ্যপ্রদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে ঝাড়খণ্ড ও বাংলার ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টিপাত চলবে

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টিপাত চলবে

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া সেরকম কোনও পরিবর্তন হবে না। আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫.৮)
বহরমপুর (২৬.২)
বাঁকুড়া (২৪.১)
বর্ধমান (২২.৮)
কোচবিহার (২৬.৩)
দার্জিলিং (১৫.৮)
দিঘা (২৪.৫)
কলকাতা (২৫.১)
দমদম (২৪.৯)
কৃষ্ণনগর (২৪.২)
মালদহ (২৪.৯)
মেদিনীপুর (২৫.১)
শিলিগুড়ি (২৫.৮)
শ্রীনিকেতন (২৫.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+