Weather Update: বৃহস্পতিবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

Weather Update: বৃহস্পতিবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

রাজ্যের দক্ষিণ-পশ্চিমে একইসঙ্গে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত। দুই সিস্টেম একসঙ্গে হয়ে যাওয়ার কারণে রাজ্যের উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গে (South Bengal) মৌসুমী বায়ু আপাতত দুর্বল থাকবে। বৃষ্টি হবে স্বাভাবিকেরপ থেকে নিচে। এদিন এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। সঙ্গে অস্বস্তির আবহাওয়াও বজায় থাকবে, কেননা তাপমাত্রা ফের পৌঁছে গিয়েছে ৩৪-৩৫ ডিগ্রিতে। এই পরিস্থিতি আগামী দু-থেকে তিন দিন থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নয়

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নয়

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৬ জুলাই বুধবার সকালের মধ্যে সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনওপূর্বাভাস নেই। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।

 দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ৬ জুলাই বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।দক্ষিণবঙ্গের জেলাগুলিকেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

 কলকাতায় অংশত মেঘলা আকাশ

কলকাতায় অংশত মেঘলা আকাশ

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা
থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪.৬ ও ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ।

 বৃহস্পতিবার থেকে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা

বৃহস্পতিবার থেকে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে ৭ জুলাই অর্থাৎ পরবর্তী বৃহস্পতিবার থেকে বৃষ্টি পরিমাণ যেমন বাড়বে, তার এলাকাও বাড়বে। এই পরিস্থিতি চলতে পারে ১০ জুলাই পর্যন্ত। তবে এর মধ্যবর্তী সময়ে হাল্কা থেকেমাঝারি বৃষ্টি এবং সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। যেসব জায়গায় এই আবহাওয়া তৈরি হবে, তা হবে স্বল্প সময়ের জন্য। তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি থাকবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৫.৭ (৩৩.৫)
বহরমপুর (৩৬)
বাঁকুড়া ( ৩১.৩)
বর্ধমান ৩৬ (৩৪.৮)
কোচবিহার ৩৪.৯ (৩৪.৭)
দার্জিলিং ২১.৮ (২১.৮)
দিঘা ৩৫.৭ (৩৩.৪)
কলকাতা ৩৪.৬ (৩১.৭)
দমদম ৩৫.২ (৩২.৫)
কৃষ্ণনগর ৩৪.৪ (৩২.৪)
মালদহ ৩৬.৯ (৩৪.৭)
মেদিনীপুর ৩৪ (৩১.৪)
শিলিগুড়ি ৩৩.৬ (৩৩.৬)
শ্রীনিকেতন ৩৬ (৩৩.২ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+