দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে অতিভারী বৃষ্টি! ৫ জেলায় আবহাওয়া দফতরের কমলা সতর্কতা
আগামী ৯ থেকে ১১ অগাস্ট দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা। আবহাওয়া (Weather) দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৭ অগাস্ট নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায়একটি নিম্ন
আগামী ৯ থেকে ১১ অগাস্ট দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা। আবহাওয়া (Weather) দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৭ অগাস্ট নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ (Low Pressure) তৈরি হয়েছে। যার আরও ঘনীভূত হয়ে এবং শক্তি বাড়াবে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, 8 থেকে ১১ অগাস্টের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৪ দিনের জন্য সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ৪ দিনের জন্য হলুদ ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

৮ অগাস্ট
আবহাওয়া দফতরের সতর্কতায় বলা হয়েছে, ৮ অগাস্ট দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। যে কারণে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

৯ অগাস্ট
এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায়। যে কারণে এই দুই জেলার ক্ষেত্রে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া এদিনভারী বৃষ্টি হতে পারে কলকতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায়।

১০ অগাস্ট
১০ অগাস্ট ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতের তরফে।
এদিনই ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

১১ অগাস্ট
এদিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে এদিনর জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বইতে পারে ঝোড়ো হাওয়া
৮ থেকে ১০ অগাস্টের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ৮ অগাস্ট হাওড়ার বেগ হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি। অন্যদিকে, ৯ ও ১০ অগাস্টদক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হাওয়ার বেগ যেতে পারে ঘন্টায় ৬০ কিমিতে। এছাড়াও বাকি জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে দমকা হাওয়াও বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, ৮-১১ অগাস্টের মধ্যে তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান। এছাড়াও যাঁরা ইতিমধ্যে সমুদ্রে গিয়েছেন, তাঁদের ৭ অগাস্টের মধ্যে
ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্ভাব্য প্রভাব
আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাব্য প্রভাব সম্পর্কে বলা হয়েছে, এই বৃষ্টি ধান কিংবা পাট চাষে সাহায্য করবে। তবে বেশি বৃষ্টিতে পুরসভাগুলির নিচু এলাকা প্লাবিত হতে পারে।
মাঠে থাকা সবজির ক্ষতি হতে পারে। এছাড়াও ৯ ও ১০ অগাস্টের ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যেতে পারে।

ব্যবস্থাগ্রহণের সুপারিশ
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বজ্রপাতের সময় সাধারণ মানুষ যেন পাকা ইমারতের নিচে আশ্রয় নেন। এছাড়াও ৮ থেকে ১০ অগাস্টের মধ্যে উপকূল এলাকায় বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্বমেদিনীপুরের সাগর, দিঘা, মন্দারমনিতে পর্যটককে জন্যও সতর্কবার্তা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications