দুপুর ১২টার পর বাইরে বেরোলে সাবধান! জারি 'লু' সতর্কতা, কী করবেন জেনে নিন

তাপপ্রবাহের দোসর আবার লু। দুপুরের পর থেকে বইবে লু। এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দহন অসুরের তাণ্ডবে কঠিন থেকে কঠিনতর হচ্ছে পরিস্থিতি। কিন্তু এই লু, তাপপ্রবাহের মধ্যেও তো কাজ করতে বেরোতে হবে। সেক্ষেত্রে কী করবে বাঁচাবেন নিজেকে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

তাপপ্রবাহের সঙ্গে লু সতর্কতা রাজ্যে

তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবজেলাতেই চলবে তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠে যাবে। আবার দুপুর থেেক লু বইবে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রোদে গরমে কাজে তো বেরোতেই হবে। তাপ প্রবাহের সঙ্গে লু কী ভাবে মোকাবিলা করবেন তা নিয়ে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

লু সতর্কতা রাজ্যে

লু সাধারণ আমাদের রাজ্যে বড় বেশি দেখা যায় না। বিহার -উত্তর প্রদেশ, রাজস্থান এলাকায় লু-এর দাপট দেখা যায় গরমে। লু এর সঙ্গে তাপপ্রবাহের একটা পার্থক্য রয়েছে। লু আসলে একটি গরম এবং শুকনো হাওয়া। যেটা দিনের একটা নির্দিষ্ট সময়েই বইতে দেখা যায়। পাকিস্তান এবং উত্তর-পশ্চিম গাঙ্গেয় সমতল এলাকায় লু বইতে দেখা যায়।

লু থেকে সাবধান থাকুন

তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেলেই লু বইতে শুরু করে। সেকারণে পশ্চিমবঙ্গে সাধারণত লুয়ের দেখা পাওয়া যায় না। কিন্তু এবার তাপপ্রবাহের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে লু অর্থাৎ এই বিশেষ ধরনের গরম হাওয়া বইতে শুরু করবে দুপুর থেকেই।

লু সতর্কতা জারি

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় লু বইতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। গতকালই তাপপ্রবাহের কারণে এই সব জেলার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও ২ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত চড়বে পারদ। কাজেই লু বওয়ার সবরকম পরিস্থিতি তৈরি হবে এই জেলা গুলিতে।

লু বিশেষ ধরনের একটি গরম হাওয়া। সবরকম আর্দ্রতা শুষে নিয়ে যায় এই হাওয়া। সেকারণে লু চলাকালীন বাইরে বেশি না বেরনোর পরামর্শ দেন চিকিৎসকরা। এই সময় বাড়ির বাইরে বেরোতেই হলে নাক-মুখ ঢেকে বেরোতে হবে। যাতে গরম হাওয়া সরাসরি শরীরে না লাগে। প্রচুর পরিমানে টক এবং কাঁচা পেঁয়াজ খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এতে শরীর ঠাণ্ডা থাকে। খালি পেটে যেন একেবারেই কেউ বাড়ির বাইরে না বেরোন এই সময়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+