Weather News: আরও কমল কলকাতার তাপমাত্রা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া

সকাল থেকে আকাশ পরিষ্কার এবং শীতের শিরশিরানি হাওয়া। শুক্রবারের তুলনায় শনিবারের সকালে তাপমাত্রা অনেকটা হ্রাস পেয়েছে। আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

সকাল থেকে আকাশ পরিষ্কার এবং শীতের (winter) শিরশিরানি হাওয়া। শুক্রবারের তুলনায় শনিবারের সকালে তাপমাত্রা (Temperature) অনেকটা হ্রাস পেয়েছে। আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৫ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তার পরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে এদিন সকালে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। তবে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী দুদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এরপর আপাতত তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার যা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ।

দেশের আবহাওয়া

দেশের আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে, দেশের উত্তরভাগে আগামী ৪-৫ দিন ন্যূনতম তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে কোনও কোনও জায়গায় তাপমাত্রা বাড়তে পারে। পূর্ব উত্তর প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
অন্যদিকে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপজনিত কারণে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৪.৭)
বহরমপুর (১৩.৬)
বাঁকুড়া (১৫.৫)
বর্ধমান (১৪.৮)
কোচবিহার (১২.৭)
দার্জিলিং (৮)
কালিম্পং (১১.৮)
দিঘা (১৭.৩)
কলকাতা (১৭.৫)
দমদম (১৭.৬)
কৃষ্ণনগর (১৫.২)
মালদহ (১৭)
মেদিনীপুর (১৬.৫)
শিলিগুড়ি (১৪.৫)
শ্রীনিকেতন (১৩.৪)
সুন্দরবন (১৯)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.৬)
বহরমপুর (২৯)
বাঁকুড়া (২৮.২)
বর্ধমান (৩০)
কোচবিহার (৩১.২)
দার্জিলিং (১৬.৫)
কালিম্পং (১৮.৫)
দিঘা (২৯.৩)
কলকাতা (২৮.৫)
দমদম (২৮.৫)
কৃষ্ণনগর (২৯.২)
মালদহ (২৭.৪)
মেদিনীপুর (২৯)
শিলিগুড়ি (৩১.৮)
শ্রীনিকেতন ( ২৭.১)
সুন্দরবন (২৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+