Weather News: শীত বিদায়ে বিলম্ব, তাপমাত্রা স্বাভাবিকের নিচে! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
অন্য বছরগুলিতে মাঝের মাঝামাঝি সময়ে রাজ্য থেকে শীত বিদায় নিতে শুরু করলেও, এবার পরিস্থিতি অন্যরকমের। আপাতত ২-৩ দিন তাপমাত্রা বাড়লেও, এরপরে তাপমাত্রা ফের কমার সম্ভাবনা রয়েছে।
শনিবারের তুলনায় খুব সামান্যই বাড়ল ন্যূনতম তাপমাত্রা। তবে তা স্বাভাবিকের নিচে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর মনে করছে, তাপমাত্রা বড় কোনও পতন না হলেও, এবার শীতের বিদায় নিতে বেশ কিছুটা বেশি সময় লাগতে পারে। সাধারণভাবে মাধের মাঝামাঝি থেকে শীত বিদায় নিতে শুরু করলেও এবার পরিস্থিতি খানিকটা অন্যরকম বলেই মনে হচ্ছে। কেননা এবার পূর্ব ভারতে উত্তরে হাওয়া এখনও রয়েছে। রাজ্য জুড়ে ন্যূনতম তাপমাত্রা রয়েছে স্বাভাবিকে নিচে। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই পরিস্থিতি বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকালের মধ্যে শুধুমাত্র দার্জিলিং জেলায় কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা ঘন্টা অর্থাৎ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং-এর পাশাপাশি কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া আগামী তিন দিন হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তার পরের দুদিনে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। শনিবার এই তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১১.৫
বহরমপুর ১১.৪
বাঁকুড়া ১২.৬
বর্ধমান ১২.৬
কোচবিহার ১২.৪
দার্জিলিং ৭
কালিম্পং ১০.৮
দিঘা ১৫
কলকাতা ১৫
দমদম ১৪.৪
কৃষ্ণনগর ১৫
মালদহ ১৪.২
মেদিনীপুর ১৪
শিলিগুড়ি ১৫.৮
শ্রীনিকেতন ১১
সুন্দরবন ১৭.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৮.৮)
বহরমপুর (২৭.৪)
বাঁকুড়া (২৮.৯)
বর্ধমান (২৮)
কোচবিহার (২৬.৮)
দার্জিলিং (১৫.২)
কালিম্পং (২১)
দিঘা (২৯.৪)
কলকাতা (২৭.২)
দমদম (২৭.৪)
কৃষ্ণনগর (২৭)
মালদহ (২৫.৮)
মেদিনীপুর (৩০.৪)
শিলিগুড়ি (২৯.৯)
শ্রীনিকেতন (২৭.২)
সুন্দরবন (২৭.৫)












Click it and Unblock the Notifications