weather update: শনিবার থেকে বদল ঘটতে পারে পরিস্থিতির! কী বলছে হাওয়া অফিস?

প্রবল গরমে পুড়ছে বাংলা! সঙ্গে বইছে তাপপ্রবাহ। একাধিক জেলার তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। এমনকি কলকাতাতেও পারদ ৪০-এর কাছাকাছি। কার্যত গলদঘর্ম অবস্থা সাধারণ মানুষের।

একচিলতে বৃষ্টির দিকে তাকিয়ে সাধারণ মানুষ। কবে হবে বৃষ্টি? সেভাবে আশার কথা শোনাতে পারছেন না আবহাওয়াবিদরা। অন্তত আগামই ২৪ ঘন্টা এই পরিস্থিতি বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

শনিবার থেকে বদল ঘটতে পারে পরিস্থিতির!

অর্থাৎ আজ বৃহস্পতিবারও তাপপ্রবাহের সম্ভাবনা জারি থাকছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের অবস্থা জারি থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

এমনকি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই কারণে আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে ১৯ থেকে ২১ এপ্রিলের মধ্যে রাজ্যের পার্বত্য এলাকা বাদ দিয়ে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে তাপজনিত অস্বস্তির আবহাওয়ার কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

তবে এর মধ্যেও একটা আশার আলো দেখাচ্ছে আলিপুর হাওয়া অফিস। শনিবার থেকে পরিস্থিতি ক্লিছুটা হলেও পরিবর্তনের আশা করা হচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। এমনকি কয়েকটি ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে।

সম্ভবত শনিবার ঈদের দিন। আর সেদিন সকাল থেকেই পরিস্থিতি পরিবর্তনের আশা করা হচ্ছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। তবে বুধবার উত্তরবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টি হয়েছে।

সমতল এবং সমতল ঘেষা পাহাড়ি এলাকায় ভালোই গরম পরেছিলো কিন্তু বুধবার ২টা নাগাদ শুরু হলো প্রবল বৃষ্টি। আর এতেই খুশি এলাকার মানুষ। কারন গরমের জন্য শুকিয়ে যাচ্ছিলো কৃষি জমি। সমস্যা হচ্ছিলো পানিয় জলের। এই বৃষ্টি কিছুটা স্বস্থি দিয়েছে এলাকার মানুষকে। সমতল ঘেষা পাহাড়ে বৃষ্টির কারনে সমতলের তাপমাত্রাও কিছুটা কমছে।

তবে আজ বৃহস্পতিবারও জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত হাওয়া অফিসের। তবে যেভাবে গরম বাড়ছে তাতে রাজ্যবাসীকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওআরএস সহ বাড়তি জল খাওয়ার পরামর্শ তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+