Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather news: ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি, এক ধাক্কায় ৪ ডিগ্রি নামবে পারদ

ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই পড়বে। ভ্যাপসা গরম থেকে মিলবে রেহাই। কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিহার এবং ঝাড়খণ্ডের উপরে তৈরি ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃষ্টির ভ্রুকুটি

বৃষ্টির ভ্রুকুটি

রাজ্য জুড়ে বৃষ্টির ভ্রুকুটি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহ জড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মার্চ মাসের প্যাচপ্যাচে গরম থেকে মিলবে মুক্তি। শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার জেরে কিছুটা হলেও তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুই বঙ্গের জেলাতেই হবে বৃষ্টি। তার সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতাতেও হবে বৃষ্টি

কলকাতাতেও হবে বৃষ্টি

ঘূর্ণাবর্তের জেরে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছে। মার্চ মাস থেকেই কলকাতার তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। ৩৩ ডিগ্রি পার করে গিয়েছে শহর কলকাতার তাপমাত্রা। ভ্যাপসা গরমেই দোল কাটিয়েছেন শহরবাসী। মার্চ মাসেই আবার রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তার আগে এই বৃষ্টির পূর্বাভাসে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁরা।

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ে হাওয়া। আজ বিকেল থেকেই দক্ষিণ ২৪ পরগনা এবং সুন্দরবন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 দুর্যোগ বাড়বে সপ্তাহান্তে

দুর্যোগ বাড়বে সপ্তাহান্তে

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তাহান্তে দুর্যোগ আরও বাড়বে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টির কারণে তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রি কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলি নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার সঙ্গে বইবে দমকা হাওয়া। তার জেরে কিছুটা হলেও তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+