West Bengal Weather Update: শনিবার সকাল থেকেই বদলে যাবে আবহাওয়া! অনেকটাই কমবে তাপমাত্রা, রইল আপডেট
West Bengal Weather Update: ফের একবার তাপমাত্রার পারদ কমার পূর্বাভাস বাংলায়! গত কয়েকদিন কলকাতা এবং দক্ষিণবঙ্গে একেবারে ঝোড়ো ব্যাটিং করেছে শীত। মাঝে উধাও হলেও ফের একবার বঙ্গে ঘুরে দাঁড়াতে চলেছে ঠান্ডা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, মধ্য ভারতের একটি ঘুর্ণানর্তের পরিস্থিতি দেখা দিয়েছে।
যার ফলে উত্তরে হাওয়া হু হু করে বাংলায় ঢুকতে শুরু করবে। আর তা আগামীকাল শনিবার থেকেই ঢুকবে বলে পূর্বাভাস। এর ফলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আরও একবার ঠান্ডা কমতে শুরু করবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
শনিবার থেকেই ফের একবার আবহাওয়ার (West Bengal Weather Update) বড় বদল দেখা যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা হলেও তাপমাত্রার পারদ কমবে। এক সঙ্গে উত্তুরে হাওয়ার প্রভাবও দেখা যাবে। ফলে কিছুটা প্রবল ঠান্ডা অনুভূত হবে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি থাকবে।
আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের একবার পারদ বাড়তে শুরু করবে বলেই ইঙ্গিত। অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে। যেমন - উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে।
West Bengal Weather Update: কলকাতাতেও থাকবে ঠান্ডার অনুভূতি
শুধু দক্ষিণবঙ্গেই নয়, কলকাতাতেও আগামী কয়েকদিন ঠান্ডার অনুভূতি থাকবে। হাওয়া অফিস (West Bengal Weather Update) জানাচ্ছে, আজ শুক্রবার কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি থাকার পূর্বাভাস রয়েছে। শনিবার এক ডিগ্রি কমতে পারে। অর্থাৎ ১৪ এ নামতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। অন্যদিকে কুয়াশার সতর্কতাও দেওয়া হয়েছে। একই সঙ্গে হাওড়া, হুগলিতেও কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে।
West Bengal Weather Update: এক নজরে উত্তরে আবহাওয়া
উত্তরের মানুষ বেশ ঠান্ডা অনুভুব করছেন। বিশেষ করে দার্জিলিং এর একাধিক জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update)। আগামী কয়েকদিন উত্তরের একাধিক জেলায় পারদ নামতে পারে। একই সঙ্গে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আলিপুর হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications