সকাল থেকে মেঘলা আকাশ, পারদ পতনে কেমন থাকতে চলেছে সারা দিন! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট

সকালেই মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত তাপমাত্রা বৃদ্ধির কোন সম্ভাবনা নেই। তবে জেলায় জেলায় কালবৈশাখীর পূর্বাভাস জারি থাকবে। বুধবার রাজ্যের পাঁচ জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩ মে বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-এ ভারী বৃষ্টির সতর্কতায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও আলিপুরদুয়ারেও।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ মে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পরবর্তী দুদিনে দিনের তাপমাত্রা ফের ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ মে বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ মে বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও হাল্কা থেকে মাঝারি পারে। পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আপাতত দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি হ্রাস পেলেও পরবর্তী ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আবহাওয়া

আবহাওয়া দফতর মঙ্গলবার সকালে জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। সোমবার এই তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫২ শতাংশ।

আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২২)
বহরমপুর (২৪.৪)
বাঁকুড়া (২২)
বর্ধমান (২০)
কোচবিহার (২১.২)
দার্জিলিং (১১.২)
কালিম্পং (১৫.৫)
দিঘা (২২.৮)
কলকাতা (২৩.৪)
দমদম (২২.৩)
কৃষ্ণনগর (২৩.৪)
মালদহ (২২)
মেদিনীপুর (২৩.৫)
শিলিগুড়ি (২২.৭)
শ্রীনিকেতন (২১)
সুন্দরবন (২৪)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩০.৫)
বহরমপুর (৩৩.২)
বাঁকুড়া (২৮.৬)
বর্ধমান (৩২)
কোচবিহার (৩১)
দার্জিলিং (১৭)
কালিম্পং (২২.৫)
দিঘা (২৯.২)
কলকাতা (৩০.৮)
দমদম (৩২)
কৃষ্ণনগর (৩১.২)
মালদহ (২৮.৩)
মেদিনীপুর (২৯.৫)
শিলিগুড়ি (৩০)
শ্রীনিকেতন (৩০.৭)
সুন্দরবন (৩০)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+