তিন জেলায় ভারী বৃষ্টি, তেরো জেলায় ঝড়! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

সকালের দিকে তুলনামূলক ভাল আবহাওয়া থাকলেও বেলা বাড়তেই সেই জায়গা দখল করে নিয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন তিন জেলায় ভারী বৃষ্টি এবং কয়েকটি জেলায় বজ্রদিব্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ মে মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 তিন জেলায় ভারী বৃষ্টি, তেরো জেলায় ঝড়! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ মে বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবপকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে কোথাও দিনের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ মে মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ মে বুধবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে বুধবার সবকটি জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

 তিন জেলায় ভারী বৃষ্টি, তেরো জেলায় ঝড়! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফ থেকে মঙ্গলবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা টদেওয়া হয়েছে। বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ নিয়ে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর রবিবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। রবিবার এই তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮২ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৪০ শতাংশ।

 তিন জেলায় ভারী বৃষ্টি, তেরো জেলায় ঝড়! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

আসানসোল ২৪.৮
বহরমপুর ২৬
বাঁকুড়া ২৫.১
বর্ধমান ২৪
কোচবিহার ২১.৭
দার্জিলিং ১১.৪
কালিম্পং ১৫.৮
দিঘা ২৭.৫
কলকাতা ২৬.১
দমদম ২৪.৮
কৃষ্ণনগর ২৭.৪
মালদহ ২৪.৩
মেদিনীপুর ২৬.৫
শিলিগুড়ি ২৫.৪
শ্রীনিকেতন ২৪
সুন্দরবন ২৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৯.২)
বহরমপুর (৩৮.৬)
বাঁকুড়া (৩৯.২)
বর্ধমান (৩৮)
কোচবিহার (৩৫.৬)
দার্জিলিং (২৪.৮)
কালিম্পং (২৭)
দিঘা (৩৭.৬)
কলকাতা (৩৫.৭)
দমদম (৩৫.৮)
কৃষ্ণনগর ( ৩৭.২)
মালদহ (৩৭.৮)
মেদিনীপুর (৩৭.৪)
শিলিগুড়ি (৩৮.৫)
শ্রীনিকেতন (৩৭.৫)
সুন্দরবন ( ৩৫.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+