শনিবার থেকে ফের দুর্যোগের ঘনঘটা, তিন জেলায় জারি হলুদ সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

শনিবার থেকে ফের দুর্যোগের ঘনঘটা, তিন জেলায় জারি হলুদ সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

শনিবার থেকে ফের ঝেঁপে নামবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের তিন জেলায় আগামী ২৪ ঘণ্টায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। শনিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই ফের প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গত সপ্তাহেই নিম্নচাপের জেরে রেকর্ড বর্ষণে ভেসেছে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। তার ঠিক এক সপ্তাহের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সঙ্গে ঘূর্ণাবর্তও রয়েছে। দুইয়ের জেরে শনিবার থেকে ফের আকাশ ঢাকতে চলেছে মেঘে।

ফের বর্ষণের পূর্বাভাস

ফের বর্ষণের পূর্বাভাস

আবারও শনিবার থেকে প্রবল বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে উপকূলবর্তী জেলা গুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামিকাল থেকে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে দুই ২৪ পরগনায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে বলে জানানো হয়েছে। রবি এবং সোমবার আরও বাড়বে বৃষ্টি।

সমুদ্রে যেতে নিষেধ

সমুদ্রে যেতে নিষেধ

বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে উত্তাল থাকবে সমুদ্র। আগামিকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সমুদ্রের পাড়ে থাকতে নিষেধ করা হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে আরও উত্তাল হয়ে উঠবে সমুদ্র। এই নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। গত সপ্তাহে প্রবল বর্ষণে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা প্লাবিত হয়েছে। বাজ পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

জলবন্দি দশা বাড়বে

জলবন্দি দশা বাড়বে

এদিকে গতসপ্তাহের বৃষ্টির জল এখনও নামেনি একাধিক জায়গায়। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, কলকাতা, মেদিনীপুর সহ একাধিক জায়গায় জলবন্দি হয়ে রয়েছেন অসংখ্য মানুষ। অনেকে আবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এখনও একাধিক জায়গায় জল জমে রয়েছে। তার মধ্যে আবার বৃষ্টি হলে আরও জল বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতা শহরের পরিস্থিতি নিয়েও উদ্বেগে রয়েছেন অনেকে। কারণ গত সপ্তাহে কলকাতা শহরে রেকর্ড বৃষ্টি হয়েছে। গত ১৪ বছরে এমন বৃষ্টি হয়নি। এখনও বেহালা, দমদম, নিউটাউনের একাধিক জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে। নিউটাইনের রাস্তায় মাছ ধরার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।

পুজোতেও কী বৃষ্টি

পুজোতেও কী বৃষ্টি

ভাদ্রা মাস পার করে আশ্বিন মাস পড়ে গিয়েছে। তার মধ্যে এখনও বৃষ্টির ধাক্কা যাচ্ছে না। এদিকে আষাঢ়-শ্রাবণ মাসের তুলনায় ভাদ্রের শেষে এবং আশ্বিনের প্রথমে বেশি বৃষ্টি হচ্ছে। আর কয়েক দিন পরেই পুজো। দোকানে বাজারে ভিড় বাড়ছে। পুজোর সময় বৃষ্টির শঙ্কায় রয়েছেন পুজো উদ্যোক্তারা। প্রতি সপ্তাহের বৃষ্টিতে মার খাচ্ছে পুজোর বাজারও।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+