Weather Alert: শনিবারের মধ্যে আবহাওয়ার ভোল বদল! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
Weather Alert: এদিন রাজ্যের অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েকদিন এর পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার আগে তাপমাত্রার এই ঊর্ধমুখী অবস্থার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপরে একটি সুষ্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে ৩০ নভেম্বর নাগাদ। এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নেবে শনিবার ২ ডিসেম্বর নাগাদ।

আপাতত এই সিস্টেমের প্রভাবে নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি তামিলনাড়ু ও পুদুচেরিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূল অন্ধ্রপ্রদেশেও ২ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই। পাশাপাশি রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩০.৪ (২৯.২)
বহরমপুর ৩০.৪ (৩০)
বাঁকুড়া ৩০.৬ (৩০.১)
বর্ধমান ৩০ (৩০)
কোচবিহার ২৮.৯ (২৯.৪)
দার্জিলিং ১৭.৪ (১৯.২)
কালিম্পং ১৮.৫ (১৮)
দিঘা ৩০.৫ (৩১.৯)
কলকাতা ২৮.১ (২৮.৯)
দমদম ২৯.৬ (৩০.৫)
কৃষ্ণনগর ২৯ (২৯.৪)
মালদহ ২৮.৬ (২৯.৫)
মেদিনীপুর ৩০.৪ (৩০.৪)
পুরুলিয়া ২৯.৩ (২৯.৩)
শিলিগুড়ি ৩১.৪ (২৯.৮)
শ্রীনিকেতন ২৯ (২৮.৭)
সুন্দরবন ৩০.৫ (৩০)












Click it and Unblock the Notifications