Weather Alert: তাপমাত্রা সামান্য বৃদ্ধির মধ্যে কলকাতার শীত নিয়ে সুখবর! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: রাত থেকে ভোরের দিকে শীতের আমেজ থাকলেও দিনে তা খুব বেশি থাকবে না। সকালের দিকে থাকবে মনোরম আবহাওয়া। এদিন এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুটি জেলাকে বাদ দিয়ে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য এবং বুধবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আপাতত আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এই পরিস্থিতি থাকতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও। তবে দিনের তাপমাত্রা বাড়বে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩.১ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে।

উল্লেখ করা প্রয়োজন এদিন রাজ্যের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা সোমবারের তুলনায় আরও কিছুটা বেড়েছে। পুরুলিয়ার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়ায় ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় শীতের অনুভূতি প্রসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, সেক্ষেত্রে তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামতে হবে। কয়েকদিন এই তাপমাত্রা থাকতে হবে। সেই পরিস্থিতি আগামী একসপ্তাহে নেই। কলকাতায় শীত পেতে গেলে অন্তত ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৯)
বহরমপুর (৩০.৪)
বাঁকুড়া (২৮)
বর্ধমান (২৯.৮)
কোচবিহার (৩০)
দার্জিলিং (১৯.২)
কালিম্পং ( ২০)
দিঘা (৩০.৮)
কলকাতা (২৮.২)
দমদম (৩০.৫)
কৃষ্ণনগর (২৯)
মালদহ (২৯.৮)
মেদিনীপুর (২৭.৭)
পুরুলিয়া (২৭.৩)
শিলিগুড়ি (৩১.৭)
শ্রীনিকেতন (২৯.৪)
সুন্দরবন (২৮.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+