সোমবার আরও শীতল পুরুলিয়া, কৃষ্ণনগর! মঙ্গলবার থেকে বাংলার আবহাওয়ায় বড় বদলের পূর্বাভাস
Weather Alert: রবিবারের পরে সোমবারেও পুরুলিয়ায় শৈত্যপ্রবাহ। এদিন পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন কৃষ্ণনগরের তাপমাত্রা নেমে গিয়েছে একক সংখ্যায়। তবে রবিবার শ্রীনিকেতনে তাপমাত্রা ৭.৪ ডিগ্রিতে যাওয়ার পরে এদিন অনেকটাই বেড়েছে। আবহাওয়া দফতর মঙ্গলবার থেকে আবহাওয়ায় বড় বদলের পূর্বাভাস দিয়েছে।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। হাল্কা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বুধবার অবশ্য উত্তরবঙ্গের সবকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিন দার্জিলিং, জল়পাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। মঙ্গলবার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দুই থেকে তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেক কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন কুয়াশা থাকতে পারে। মঙ্গলবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরবর্তী ২-৩ দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
রবিবার পরে সোমবারেও সমতলে পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। রবিবারের থেকে তাপমাত্রা আরও কমে গিয়েছে, ৬.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাঁকুড়ায় ৮.৯ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১১ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১১ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ৯ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২০.৬) | ৯.৩ (৮.২) |
| বহরমপুর | (১৯.৬) | ১০ (৯.৬) |
| বাঁকুড়া | (২৩.৯) | ৮.৯ (৮.৯) |
| বর্ধমান | (২৩) | ১১ (৯) |
| কোচবিহার | (২২.৪) | ১২.৭ (১২.৬) |
| দার্জিলিং | (১৫.৪) | ৫.৫ (৬.৫) |
| কালিম্পং | (১৫) | ৯.৩ (৯.৩) |
| দিঘা | (২৬.৬) | ১৩ (১১.৩) |
| কলকাতা | (২২.১) | ১৩.৯ (১২.৯) |
| দমদম | (২২.৯) | ১২ (১১.২) |
| কৃষ্ণনগর | (২০.৪) | ৯ (৯.৪) |
| মালদহ | (১৬.৩) | ১১.৯ (৯.৭) |
| মেদিনীপুর | (২৫.১) | ১০.৭ (১১.৫) |
| পুরুলিয়া | (২৫.৩) | ৬.১ (৬.৫) |
| শিলিগুড়ি | (২৪.৮) | ১০.৫ (৭) |
| শ্রীনিকেতন | (১৯.৯) | ১১ (৭.৪) |
| সুন্দরবন | (২৪.৫) | ১২.৫ (১৩) |












Click it and Unblock the Notifications