Weather Alert: বাংলার ১৭ জেলায় মিগজাউমের প্রভাবে বৃষ্টি! একনজরে আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি হয়েছে। মিগজাউম অন্ধ্র উপকূলে আঘাত হানলেও এল প্রভাবে বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আরও দিন দুয়েক এই আবহাওয়া চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য এবং বুধবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন চারেক উত্তরবঙ্গের সমতল এলাকার রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য একমাত্র পশ্চিম বর্ধমান জেলাকে বাদ দিয়ে বাকি সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী দিন চারেকে দক্ষিণবঙ্গের সমতল এলাকায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ মিগজাউমের অবস্থান ছিল অঙ্গল থেকে ২০ কিমি পূর্বে, বাপাতলা থেকে ৫০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কাভালি থেকে ৭০ কিমি উত্তর-উত্তর-পূর্বে, নেল্লোর থেকে ১১০ কিমি উত্তর-উত্তর-পূর্বে এবং মছলিপত্তনম থেকে ১২০ কিমি দক্ষিণ পশ্চিমে।
এই সিস্টেম উপকূল ধরে ক্রমেই উত্তর দিকে অগ্রসর হবে এবং এদিন বিকেলের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাপাতলার কাছে আছড়ে পড়বে। সেই সময় এর বেগ থাকতে পারে ঘন্টায় ৯০ থেকে ১০ কিমি। দমকা হাওয়ার বেগ থাকতে পারে সর্বোচ্চ ঘন্টায় ১১০ কিমি।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস), ব্রাকেটে গত দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ---------- | ১৯ (১৫.৭) |
| বহরমপুর | (৩০.২) | ---- |
| বাঁকুড়া | ---------- | ২০ (১৭.৯) |
| বর্ধমান | (২৯) | ২০ (১৭) |
| কোচবিহার | (৩০) | ১৪.৩ (১৩.২) |
| দার্জিলিং | (১৬.৮) | ৭.৬ ( ৭.২) |
| কালিম্পং | (১৮) | ১১.৩ (১১.৫) |
| দিঘা | (২৯) | ২২ (২০.৯) |
| কলকাতা | (২৬.৮) | ২২.৫ (২১.৩) |
| দমদম | (২৯.২) | ১৬.৪ (১৬.২) |
| কৃষ্ণনগর | (২৮.৫) | ২১.৭ (২০) |
| মালদহ | (২৭) | ২১.২ (২১) |
| পুরুলিয়া | ------------ | ১৬.১ ( ১৬.১) |
| শিলিগুড়ি | ------------- | ----------- |
| শ্রীনিকেতন | (২৮.২) | ২০ (১৬.৬) |
| সুন্দরবন | ---------- | ১৯ |












Click it and Unblock the Notifications