Weather Alert: বইছে বঙ্গোপসাগরের ঝোড়ো হাওড়া, কমেছে তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: শুষ্ক আবহাওয়ার সঙ্গে খানিকটা মেঘলা আকাশ। এই ছিল এদিনের দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণভ্হে বুধবারের তুলনায় বৃহস্পতিবারে অনেক জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা কমেছে। অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা ছিল তুলনামূলকভাবে কম।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের বাকি সময়ের জন্য এবং শুক্রবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য এবং শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন সকালেও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমেছে। পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং-এ ৯.২, জলপাইগুড়িতে ১৬.৪, কালিম্পং-এ ১৩.৫, শ্রীনিকেতনে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩১) | ১৮.৭ (১৮.৭) |
| বহরমপুর | (২৯.৪) | ২১.৬ (২২) |
| বাঁকুড়া | (৩০.৭) | ১৬.৭ (১৮) |
| বর্ধমান | (২৮.৪) | ১৮ (১৯) |
| কোচবিহার | (৩১) | ১৬.১ (১৬.৫) |
| দার্জিলিং | (১৮.২) | ৯.২ (৯.৮) |
| কালিম্পং | (১৯) | ১৩.৫ (১৩.৮) |
| দিঘা | (৩২.৩) | ১৯.৫ (২০.৪) |
| কলকাতা | (২৯.৪) | ২১.২ (২২.১) |
| দমদম | (৩০.৮) | ২০.৯ (২১.৬) |
| কৃষ্ণনগর | (৩০) | ২০.২ (২০.৬) |
| মালদহ | (৩০) | ২১.৭ (২১.৩) |
| মেদিনীপুর | (৩১) | ১৯.৩ (২০.১) |
| শিলিগুড়ি | (৩২.৬) | ১৭.৬ (১৭) |
| শ্রীনিকেতন | (২৯) | ১৭.৯ (১৭.৫) |
| সুন্দরবন | (৩২) | ২০.৫ (২১) |
আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্য আরব সাগরে নিম্নচাপটি এখনও অবস্থান করছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে শক্তিশালী পূবালী ও উত্তর-পূর্বের হাওয়া দক্ষিণের রাজ্যগুলির ওপরে রয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত কোমোরিনের ওপরে অবস্থান করছে।
এর প্রভাবে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্রে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে লাক্ষাদ্বীপ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং কাড়াইকালে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে উত্তরাখণ্ডে। বিচ্ছিন্নভাবে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম রাজস্থানে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications