Weather Alert: চার জেলার তাপমাত্রা কমতে পারে ৫ ডিগ্রি পর্যন্ত! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির সমতল এলাকার রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

Weather Alert

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে পশ্চিমের চারটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের তাপমাত্রা কমতে পারে পাঁচ ডিগ্রি পর্যন্ত। এই চার জেলার পারদ নামতে পারে ১৫ ডিগ্রির নিচে।

উল্লেখ করা প্রয়োজন ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা নেমে গিয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়ায় ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

জেলা সর্বোচ্চ তাপমাত্রা(০c)
আসানসোল (২৯)
বহরমপুর (২৭.৪)
বাঁকুড়া (২৮.৭)
বর্ধমান (৩০)
কোচবিহার (২৯.৭)
দার্জিলিং (১৭.৪)
কালিম্পং ( ২০)
দিঘা (২৯.৮)
কলকাতা (২৮.৮)
দমদম (২৯.৪)
কৃষ্ণনগর (২৯.৪)
মালদহ (২৮.৪)
মেদিনীপুর (২৮.৪)
পুরুলিয়া ------------
শিলিগুড়ি (৩২)
শ্রীনিকেতন (২৮.২)
সুন্দরবন (২৯)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+