Weather Alert: সামনের সপ্তাহে আবহাওয়ায় বড় পরিবর্তন, নিম্নচাপ-ঝোড়ো হাওয়া! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
Weather Alert: কালী পুজো ও ভাইফোঁটায় ঠান্ডার আমেজ থাকবে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই। ১৪ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা পরবর্তী দু'দিনে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন সকালেও পশ্চিমের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম। পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ১৬.১ (-২) ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮(-১) ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ১৫.৬ (-১) ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং-এ ৯.৫, জলপাইগুড়িতে ১৫.৯, কালিম্পং-এ ১৩.৫, শ্রীনিকেতনে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ১৮.৯
বহরমপুর ১৯.৬
বাঁকুড়া ১৮
বর্ধমান ১৮
কোচবিহার ১৫.৬
দার্জিলিং ৯.৫
কালিম্পং ১৩.৫
দিঘা ২০.১
কলকাতা ২১.৩
দমদম ২১.২
কৃষ্ণনগর ২০.৬
মালদহ ২১.৮
মেদিনীপুর ২০.৬
শিলিগুড়ি ১৭.২
শ্রীনিকেতন ১৮.৪
সুন্দরবন ২২.৫
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩১)
বহরমপুর (৩১.৪)
বাঁকুড়া (৩১.৫)
বর্ধমান (২৮)
কোচবিহার (৩১.২)
দার্জিলিং (১৮.৪)
কালিম্পং (১৯.৫)
দিঘা (৩১.৮)
কলকাতা (৩০)
দমদম (৩০.৮)
কৃষ্ণনগর (৩১.২)
মালদহ (২৯.৪)
মেদিনীপুর (৩০.৮)
শিলিগুড়ি (৩২.৮)
শ্রীনিকেতন (২৯.৮)
সুন্দরবন (৩১.৫)
আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪ নভেম্বর মঙ্গলবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ১৬ নভেম্বর নাগাদ মধ্য ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে ১৬ নভেম্বর বাংলার সর্বোচ্চ তাপমাত্রা কমলেও, সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে।
আবহাওয়া দফতরের তরপে সতর্ক করে বলা হয়েছে, সেই সময় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ৪০-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ৫৫ কিমি। যে কারণে সেই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications