হঠাৎ বাংলার পূর্বাভাসে বদল! ফের নামতে চলেছে তাপমাত্রা, জেলায় জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা
Weather Alert: বুধবার ও বৃহস্পতিবার বাংলার অধিকাংশ জেলায় কোথাও হাল্কা আবার কোথাও মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু এদিন আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের অনেক জেলাকেই রেহাই দিয়েছে। তবে রেহাই পাওয়া জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার একমাত্র দার্জিলিং জেলাকে বাদ দিয়ে আবহাওয়া স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী চার দিনে তারমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় মাঝারি বৃষ্টিও হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিক আবহাওয়া শুকনো থাকবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের চার দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৪.৫) | ১৫.৫ (১৭.১) |
| বহরমপুর | (২৫.২) | ১৫.৬ (১৫) |
| বাঁকুড়া | (২০.৭) | ১৩.৯ (১৫.৯) |
| বর্ধমান | (২৪) | ১৫ ( ১৭) |
| কোচবিহার | (২৮.৩) | ১১.৫ (৯.৬) |
| দার্জিলিং | (১৪.৪) | ৫.৪ (৫.৮) |
| কালিম্পং | (১৭) | ৯.৫ (৯.৩) |
| দিঘা | (২৯.৭) | ১৭.১ (১৭.৪) |
| কলকাতা | (২৮.৫) | ১৮.৫ (১৮.৬) |
| দমদম | (২৮.৫) | ১৭.৩ (১৮.২) |
| কৃষ্ণনগর | (২৭) | ১৫.৪ (১৪.৬) |
| মালদহ | (২৬) | ১৮.২ (১৬.১) |
| মেদিনীপুর | (২৯) | ১৭.৩ (১৯.১) |
| পুরুলিয়া | ------- | ১৪.৫ (১৪.১) |
| শিলিগুড়ি | -------- | ১০.২ |
| শ্রীনিকেতন | (২৫.৪) | ১৫.৮ (১৫.৯) |
| সুন্দরবন | (২৭.৫) | ১৭.৫ (১৬.৫) |












Click it and Unblock the Notifications