সরস্বতী পুজো ও পরের দিন বাংলা জুড়ে দুর্যোগের পূর্বাভাস! কেমন থাকবে জেলাগুলির আকাশ, একনজরে আবহাওয়া

Weather Alert: রাজ্যের আকাশে দুর্যোগের পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার যে বৃষ্টি দক্ষিণবঙ্গের চার জেলায় শুরু হবে। তা ক্রমশ বৃদ্ধি পাবে। সরস্বতী পুজোর দিন অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এবং বৃহস্পতিবার রাজ্য জুড়েই দুর্যোগের আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে শুক্রবার নাগাদ আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে বুধবার নাগাদ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহ্স্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

weather

এদিন আবহাওয়া দফতর আরও জানিয়েছেন আগামী দুই দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হতে পারে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ কোথাও হাল্কা আবার কোথা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার নাগাদ সবকটি জেলাতেই হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে এর পরের তিন দিনে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশ মেঘলা থাকবে। এছাড়া সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৯.৯) ১৩.৬ (১১.৯)
বহরমপুর (২৫.৪) ১৪.৬ (১৪)
বাঁকুড়া (২৮.৩) ১৩.৯ (১১.৪)
বর্ধমান (২৮) ১৪ (১৩.৬)
কোচবিহার (২৮.৯) ৯.৬ (৭.৯)
দার্জিলিং (১৬.৬) ৫.৮ (৬.৮)
কালিম্পং (১৬.৫) ৯ (৮.৮)
দিঘা (২৮.৭) ১৭.৬ (১৪.৬)
কলকাতা (২৬.৯) ১৭.১ (১৪.৯)
দমদম (২৭.৫) ১৫.৬ (১৪.৪)
কৃষ্ণনগর (২৬) ১৪.৪ (১৪)
মালদহ (২৬.৪) ১৪.৮ (১৪.৫)
মেদিনীপুর (২৮.৫) ১৭.৮ (১৪.৫)
পুরুলিয়া ------- ১২.১ (৯.১)
শিলিগুড়ি (৩০.৬) ৭.৮
শ্রীনিকেতন (২৬.৬) ১৩.৪ (১১)
সুন্দরবন (২৮) (১৫.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+