দুপুর পেরোতে না পেরোতে আকাশ ঢাকল মেঘে! সরস্বতী পুজোর আগেই বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার ১১ জেলা

Weather Alert: সকাল থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। প্রতিবেশী ঝাড়খণ্ডের থেকে পূর্ব মধ্যপ্রদেশের ওপরে থাকা উচ্চচাপ অক্ষরেখার কারণে এই পরিস্থিতি। ফলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে চলেছে। যে কারণে উল্লিখিত সময়ের মধ্যে জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সরস্বতী পুজোর দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে উল্লিখিত জেলাগুলির কোথা কোথাও মাঝারি বৃষ্টিরও হতে পারে। বৃহস্পতিবারেও উল্লিখিত তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

weather

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এরপর বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন পাঁচেক উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশ মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩০.৩) ১৭.১ (১৩.৬)
বহরমপুর (২৬) ১৫ (১৪.৬)
বাঁকুড়া (২৯.৪) ১৫.৯ ( ১৩.৯)
বর্ধমান (২৯) ১৭ (১৪)
কোচবিহার (২৮.৫) ৯.৬ (৯.৬)
দার্জিলিং (১৫.২) ৫.৮ (৫.৮)
কালিম্পং (১৭.২) ৯.৩ (৯)
দিঘা (২৮.৭) ১৭.৪ (১৭.৬)
কলকাতা (২৭.৫) ১৮.৬ (১৭.১)
দমদম (২৮.৭) ১৮.২ (১৫.৬)
কৃষ্ণনগর (২৬.২) ১৪.৬ (১৪.৪)
মালদহ (২৭.২) ১৬.১ (১৪.৮)
মেদিনীপুর (২৯) ১৯.১ (১৭.৮)
পুরুলিয়া (২৭.৩) ১৪.১ ( ১২.১)
শিলিগুড়ি (৩১) (৭.৮)
শ্রীনিকেতন (২৭.৪) ১৫.৯ ( ১৩.৪)
সুন্দরবন (২৭.৫) ১৬.৫
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+