Electricity Tariff In WB: রাজ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধির দাবি কি সঠিক? WBSEDCL কী জানাল?
WBSEDCL Tariff: লোকসভা ভোটের মধ্যেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে। এই বিষয়ে রাজ্য সরকারের সমালোচনায় সরব বিরোধী রাজনৈতিক দলগুলি।
এমনিতেই যা গরম পড়েছে তাতে আরও বেশি সংখ্যক মানুষ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করেছেন। পাল্লা দিয়ে বেড়েছে পাখার ব্যবহার। সকলেই বুঝছেন, ফ্যান, এসি ব্যবহারের ফলে বিদ্যুতের বিলও বেশ কিছুটা বেশিই আসবে।

এই আবহে সোশ্যাল মিডিয়ায় বা নেতাদের ভাষণে যে বিদ্যুতের মাশুল বৃদ্ধির কথা উঠে এসেছে তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন গ্রাহকরা। বিলের পরিমাণ ঠিক কতটা বেশি আসবে তা নিয়ে চর্চা তুঙ্গে। এই পরিস্থিতিতে অভয়বাণী শোনাল রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম।
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন নিগমেপ ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, WBSEDCL-এর বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে ইদানীং কিছু গণমাধ্যমে কোনও কোনও মহল থেকে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং অসত্য।
সকল গ্রাহকদের অবগতির জন্য নিগমের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন অনুযায়ী বিভিন্ন সময়কার বিদ্যুতের মাশুল প্রতিনিয়ত নির্ধারণ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। সেই কমিশন গত ৬ মার্চ ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য WBSEDCL-এর Tariff Order মঞ্জুর করেছে।
এই আদেশনামা অনুযায়ী বিগত বছরের সাপেক্ষে বিদ্যুতের কোনওরূপ মাশুল বৃদ্ধি হয়নি। এই ধরনের অপপ্রচারে কোনও গুরুত্ব প্রদান না করার জন্য সকল গ্রাহকদের অনুরোধ করা হয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের তরফে। এই ব্যাপারে কোনও প্রয়োজনে নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। গ্রাহকদের জানানো হচ্ছে, কোনওরকম অসত্য প্রচারে বিভ্রান্ত হবেন না। বিদ্যুতের মাশুল একই আছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications