গ্রামের গরিব মানুষ হাসপাতাল থেকে ওষুধ পাবেন বিনা মূল্যে, ঘোষণা মমতার

তিনি লিখেছেন, "একটি যুগান্তকারী সিদ্ধান্তের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি খুব আনন্দিত। সরকার পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলিতে গ্রামের গরিব মানুষেরা দরকারি ওষুধ এবং রোগ নির্ণয়কারী পরিষেবাগুলি এখন থেকে পাবেন বিনা মূল্যে। আমি এই কথা জানাতে পেরেও আনন্দিত যে, বাঁকুড়া মেডিক্যাল কলেজ, মালদহ মেডিক্যাল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের উন্নয়ন ঘটানো হবে ৪৫০ কোটি টাকা খরচ করে। এ সব জায়গায় চালু হবে ট্রমা কেয়ারের সুবিধা। অঙ্কোলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজি, পিডিয়াট্রিক সার্জারি ইত্যাদি বিশেষীকৃত চিকিৎসা চালু হবে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে আমরা যে ৩৫টি অত্যাধুনিক হাসপাতাল তৈরি করছি, তার সঙ্গে এটা হবে অতিরিক্ত সংযোজন।"












Click it and Unblock the Notifications