মেসি কাণ্ডে ডিজি, বিধাননগরের সিপি, ক্রীড়া সচিবকে শো কজ, সাসপেন্ড ডিসিপি! সিট গঠন রাজ্যের
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার জেরে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে করা হলো বেশ কয়েকটি প্রশাসনিক পদক্ষেপ।
সূত্রের খবর, রাজ্য সরকারকে সিট গঠন, স্টেডিয়ামের ভিতরে যে জিনিসগুলি নিয়ে ঢোকা বারণ তা বিপুল সংখ্যায় উদ্ধারের ঘটনার তদন্ত করার সুপারিশ করা হয়েছিল ওই রিপোর্টে।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শো কজ করা হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে কেন এই ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটল, কী ধরনের খামতি ছিল স্টেডিয়ামে, আয়োজক-সহ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পারস্পরিক সমন্বয়ের অভাব কেন ছিল ইত্যাদি বিষয়ে। রাজ্য সরকার মনে করছে, সেদিন অনুষ্ঠান মসৃণভাবে করার পক্ষে যা যা দরকার, তা যথাযথ ছিল না।
মেসির অনুষ্ঠান আয়োজনে বিধাননগর কমিশনারেটের ভূমিকাতেও রাজ্য সরকার সন্তুষ্ট নয়। শো কজ করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে। তাঁকেও ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে কমিশনারেটের ভূমিকা ও আচরণের বিস্তারিত তথ্য।
কর্তব্যে গাফিলতির দায়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ডিসিপি অনীশ সরকারের বিরুদ্ধে। তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া তাঁকে সাসপেন্ডও করা হয়েছে। শো কজ করা হয়েছে ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে। তাঁকেও জবাবদিহি করতে হবে সেদিনের ঘটনার অব্যবস্থাপনা ও খামতির বিষয়ে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও তথা অবসরপ্রাপ্ত ডব্লিউবিসিএস অফিসার দেব কুমার নন্দনকে সরিয়ে দেওয়া হয়েছে।
রাজ্য সরকার ওই ঘটনার জন্য স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেছে। এতে রয়েছেন আইপিএস পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার ও মুরলীধর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications