‘বুকি’ রোশনলালকে মদের সঙ্গে বিষ মিশিয়ে খুন? সন্দেহের তির সঙ্গী দীপকের দিকেই
কালীঘাটে আত্মীয় সেজে দম্পতির উপর হামলার ২৪ ঘণ্টার মধ্যেই হামলাকারীর রহস্য মৃত্যুর তদন্ত নয়া মোড়। সঙ্গী দীপককে গ্রেফতারের পরই তদন্তকারীদের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি : কালীঘাটে আত্মীয় সেজে দম্পতির উপর হামলার ২৪ ঘণ্টার মধ্যেই হামলাকারীর রহস্য মৃত্যুর তদন্ত নয়া মোড়। সঙ্গী দীপককে গ্রেফতারের পরই তদন্তকারীদের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মদের সঙ্গে বিষ মিশিয়েই খুন করা হয়েছে রোশনলালকে। পুলিশি জেরায় ধৃত দীপক স্বীকার করে নিয়েছেন সেই কথা। সেই মদের সঙ্গে বিষ মিশিয়েছিল বলে জানিয়েছে বলে পুলিশের দাবি।
রবিবার রাতে হাওড়ার গোলাবাড়ির এক গেস্ট হাউস থেকে উদ্ধার হয় রোশনলালের দেহ। আগের দিনই কীলীঘাটের এক দম্পতির উপর হামলার ঘনায় অভিযুক্ত রোশনলাল। রেসের টাকার ভাগ বাটোয়ারা সম্পর্কিত বিবাদের জেরেই এই সিরিয়াল ক্রাইমের ঘটনা ঘটেছে বলে মনে করছিলেন তদন্তকারীরা। কিন্তু হামলাকারী হিসেবে অভিযুক্ত রোশনলালকে কেন খুন করা হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত।

পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছে নিহত রোশনলাল, আক্রান্ত নরেন্দ্র জৈন এরা বুকি হিসেবে কাজ করত। শুধু রেসের মাঠেই নয়, এদের দাপট ছিল ক্রিকেট বেটিং চক্রেও। রোশনলাল দীপককে সঙ্গে নিয়েই নরেন্দ্র জৈনের ফ্ল্যাটে গিয়েছিলেন কালীঘাট টেম্পল রোডে। পরদিনই হাওড়ার গোলাবাড়ির গেস্ট হাউসে তার রহস্য-মৃত্যুর পর এই সুনীল ওরফে দীপকের বিরুদ্ধেই প্রথমে সন্দেহের তির ধাবিত হয়।
সেইমতো দীপককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে খুনের কারণ। দীপককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে হাওড়া আদালতে পেশ করা হবে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। খুনের মোটিভ জানতেই তাকে জেরা করা হবে
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications