গণনা কেন্দ্রে ছাপ্পার পর এবার সার্টিফিকেট 'বদল'! সংঘর্ষ থামাতে পুলিশের গুলি
নদিয়ার মাঝদিয়ার পর উত্তেজনা করিমপুরে। গণনা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে জোর জুলুমের অভিযোগ করেছে বিজেপি। দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ।
নদিয়ার মাঝদিয়ার পর উত্তেজনা করিমপুরে। গণনা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে জোর জুলুমের অভিযোগ করেছে বিজেপি। দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।

বিজেপির অভিযোগ, করিমপুর দুনম্বর ব্লকের মহিষখোলায় তাদের প্রার্থী জয়লাভ করলেও, চাপে সার্টিফিকেট দেওয়া হয় তৃণমূল প্রার্থীকে। এই অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। কাঁদানে গ্যাসেও পরিস্থিতি সামাল না দেওয়া যাওয়ায় সংঘর্ষ থামাতে পুলিশ গুলি চালায়। ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে তেহট্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছে।












Click it and Unblock the Notifications