Vande Bharat Express: শিয়ালদহ থেকে বিকেল চারটে ছাড়বে বন্দে ভারত স্লিপার! টিকিটের দাম মাত্র ৩২০০ টাকা
Vande Bharat Express Train: গত কয়েকমাস আগেই শিয়ালদহ (sealdah station) থেকে বন্দে ভারত এক্সপ্রেস চলবে বলে ঘোষণা করা হয়। কিন্তু কোন রুটে এই ট্রেন চলবে তা নিয়ে জল্পনা রয়েছে। তবে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শিয়ালদহ থেকে দিল্লি পর্যন্ত ছুটবে বন্দে ভারত। তবে স্লিপার ভার্সনকে এই রুটে চালানো হবে বলে দাবি করা হচ্ছে প্রকাশিত খবরে। আর সে কথা মাথায় রেখেই জোরদার পরিকাঠামো উন্নতির কাজ করা হচ্ছে।
ট্র্যাক আধুনিকরণ থেকে শুরু করে, কলকাতা স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি করা হচ্ছে বিশাল করিডর। আর এজন্য বিপুল বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কবে থেকে শিয়ালদহ-দিল্লি-শিয়ালদহ রুটে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Express Train) ট্রেনের পরিষেবা শুরু হবে তা এখনও স্পষ্ট হবে না।

একটি সূত্রের খবর, সম্ভবত পুজোর পরেই হয়তো আরও একটি দেশি বুলেট (Sealdah-New Delhi Vande Bharat Sleeper Train) পেতে পারে বাংলা। আর তা অবশ্যই শিয়ালদহের জন্যে হতে পারে বলে মনে করা হচ্ছে।
Vande Bharat Express Train: স্লিপার রুট
কলকাতা থেকে দিল্লি অন্যতম ব্যস্ততম রুট। দুরন্ত, শতাব্দী সহ একাধিক ট্রেন চলে। এই অবস্থায় শিয়ালদহ-দিল্লি-শিয়ালদহ রুটে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Express Train) চালু হলে যাত্রীদের আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আসানসোল জংশন, ধানবাদ জংশন, গয়া জংশন, ডিডি উপাধ্যায় জংশন এবং কানপুর সেন্ট্রালের মধ্য দিয়ে ছুটবে এই ট্রেন। এই সমস্ত স্টেশনে আপ এবং ডাউনে স্টপেজ পাওয়া যাবে বলেও দাবি করা হয়েছে।
Vande Bharat Express Train: কত হবে টিকিটের দাম?
এই রুটে এখনও পর্যন্ত কোনও টাইমটেবিল প্রকাশ করা হয়নি রেলের তরফে। তবে প্রকাশিত খবর অনুজায়ী, শিয়ালদহ-নয়া দিল্লি রুটে বন্দে ভারত স্লিপার হবে ১৬ কোচের। এসি ৩-টিয়ার কোচের দাম প্রায় ৩২০০ টাকা, আর এসি ২-টিয়ার কোচের দাম প্রায় ৪২০০ টাকা। এসি ফার্স্ট ক্লাসের দাম সম্ভবত ৫,৩০০ টাকা।
Vande Bharat Express Train: কখন ছাড়বে?
বন্দে ভারত স্লিপার (Vande Bharat Express Train) সম্ভবত শিয়ালদহ থেকে বিকেল ৪ টের সময় ছাড়তে পারে। তা পরের দিন সকাল ৭টার দিকে নয়াদিল্লি পৌঁছবে। একই ভাবে ফেরার সময় নয়া দিল্লি থেকে চারটের সময় শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়বে এবং পরের দিন সকাল ৭টায় শিয়ালদহ পৌঁছে দেবে। এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হলেও বঙ্গ বিজেপির অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেওয়া হয়েছে। যেখানে দাবি করা হয়েছে মাত্র ১৫ ঘণ্টায় শিয়ালদহ এবং নয়া দিল্লির মধ্যে যাত্রা করবে বন্দে ভারত।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications