বাঘ ধরা পড়ল না, কিন্তু উদ্ধার হল তাকে ধরার কাজে নিয়োজিত দুই বনকর্মীর দেহ
পশ্চিম মেদিনীপুরে ২ বনকর্মীর রহস্য মৃত্যু। গোয়ালতোড়ে গাড়ির মধ্যে ২ বনকর্মীর দেহ পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির মধ্যে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই দুজনের।
পশ্চিম মেদিনীপুরে ২ বনকর্মীর রহস্য মৃত্যু। গোয়ালতোড়ে গাড়ির মধ্যে ২ বনকর্মীর দেহ পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির মধ্যে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই দুজনের। বাঘের ভয়ে গাড়ির জানলা বন্ধ করে দিয়েছিলেন বাঘ ধরতে ডিউটিতে থাকা ওই দুই বনকর্মী।

লাল মাটির তিন জেলা জুড়ে চলছে বাঘের খোঁজে তল্লাশি। নামানো হয়েছে ড্রোন। তবে রাস্তায় নেমে কাজ করতে হচ্ছে পুলিশ ও বনকর্মীদের। রাতে একাধিক জায়গায় ডিউটিতে পাঠানো হয়েছে তাঁদের। কিন্তু বাঘের ভয় যে কতটা তার প্রমাণ দিলেন এই দুই বনকর্মী। তাঁরা যে গাড়িতে ছিলেন, সেই গাড়িটির চারটি জানলা মোটা তার দেওয়া। তবুও ভয়ে ভয়ে ছিলেন ওই দুই বনকর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়ির মধ্যে জেনারেটর চালু ছিল। সকালে গাড়ির মধ্যেই গাড়ির চালক অমর চক্রবর্তী এবং ডাবু মুর্মু নামে বনকর্মীর দেহ পাওয়া যায়। পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।
গোয়ালতোড় থানার জিরাপাড়ার বয়লার জঙ্গলে বাঘের পায়ের ছাপ পাওয়ার পর সোমবার থেকে সেখানে তল্লাশি শুরু হয়।












Click it and Unblock the Notifications