পঞ্চায়েত নির্বাচনে অশান্তি পাকানোর জন্যই কি মজুদ করা হয়েছিল বোমা, জোরালো হচ্ছে এনআইএ তদন্তের দাবি

দু'জন নির্মাণকর্মী আহত হলেন একটি নির্মীয়মাণ বাড়ির ভিতরে বোমা বিস্ফোরণ হওয়ায়। ঘটনাটি ঘটেছে দে গঙ্গাতে। জানা গিয়েছে ওই বিল্ডিংটি ছিল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নেতার। সেখানেই বোমা ছিল এবং তা আচমকা বিস্ফোরণ ঘটায় আহত হয় দুই নির্মাণ কর্মী। পুলিশ সূত্রে এমনটাই খবর মিলছে। তবে প্রশ্ন উঠছে যে পঞ্চায়েত নির্বাচনে অশান্তি পাকানোর জন্যই কি মজুত করা হয়েছিল বোমা, জোরালো হচ্ছে এনআইএ তদন্তের দাবি।

 কার ছিল ওই বিল্ডিং?

কার ছিল ওই বিল্ডিং?


জানা গিয়েছে ওই বিল্ডিংটি ছিল তৃনমূল নেতা শশী সুলতানার। কিছু নির্মাণ কর্মী ওই নির্মীয়মাণ বাড়ির সিঁড়ির তলায় কিছু আনতে গিয়েছিলেন। সেখানেই রাখা ছিল বোমা। সেটাই ফেটে যায়। যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত বিশ্বনাথ প্রাইমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 কী বলেছে পুলিশ?

কী বলেছে পুলিশ?

পুলিশ জানিয়েছে যে তাঁরা এখন সঙ্কট মুক্ত।পুলিশ ওই বাড়ি থেকে উদ্ধার করেছে তিনটি বোমা। পুলিশ এই বিষয়ে এখন তদন্ত করবে বলে জানিয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

গত মঙ্গলবার, তৃনমূল পঞ্চায়েত নেতা সুকুর আলিকে পুলিশ আটক করে উত্তর ২৪ পরগনা থেকে। তার থেকে অনেক অস্ত্র পাওয়া গিয়েছিল। ঘটনা হল পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে। আর তার সঙ্গে ক্রমে বাড়ছে অপরাধের পরিমান।

পঞ্চায়েত ভোট

পঞ্চায়েত ভোট

২০২৩-এর মার্চ-এপ্রিলেই হবে রাজ্যের পঞ্চায়েত ভোট। মঙ্গলবার ২০ জেলার আসন-বিন্যাস সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন এমনটাই ইঙ্গিত দিয়েছে। এদিন নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে রাজ্য পুলিশকে দিয়েই ভোট হবে রাজ্যের পঞ্চায়েতে। একইসঙ্গে কমিশন জানিয়েছে হাওড়া পুরসভার ভোট ২০২৩ সালেই হবে।

রাজ্য নির্বাচন কমিশন আসন-বিন্যাস সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করবে বুধবার। এদিন কমিশন সূত্রে জানানো হয়েছে, এই খসড়া তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে এক মাসের মধ্যে তা জানাতে পারবে রাজনৈতিক দলগুলি। তারপর নভেম্বরে প্রকাশ করা হবে চূড়ান্ত খসড়া তালিকা।

কমিশনের ইঙ্গিত

কমিশনের ইঙ্গিত

নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে, জানুয়ারি মাসের পর বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের। ফলে ফেব্রুয়ারি মাস পার করে মার্চ বা এপ্রিলে ভোট হতে পারে রাজ্যে। সেই মতো প্রস্তুতি নিয়ে রাখছে কমিশন। একে একে আসন পুনর্বিন্যাস ও আসন সংরক্ষণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পর খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে, রা্জ্যে পঞ্চায়েত ভোট করতে তারা প্রস্তুত রয়েছে। শুধু রাজ্য সরকার ইঙ্গিত দিলেই কমিশন ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে। রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট হবে, সে ব্যাপারেও ইঙ্গিত দিয়েছে কমিশন। কেননা রাজ্যের পঞ্চায়েত নির্বাচন রাজ্য পুলিশ দিয়েই হয়। এবারও রাজ্য পুলিশ দিয়েই হবে, এটাই স্বাভাবিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+