তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব' পৌঁছল স্কুলেও! গুলিবিদ্ধ ২ শিক্ষক ভর্তি হাসপাতালে

স্কুল চলাকালীন দুষ্কৃতী হামলা। চলল গুলি। ঘটনাটি কোচবিহারের দিনহাটার গীতলদহের একটি বেসরকারি স্কুলের।

স্কুল চলাকালীন দুষ্কৃতী হামলা। চলল গুলি। ঘটনাটি কোচবিহারের দিনহাটার গীতলদহের একটি বেসরকারি স্কুলের। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা স্কুলের দুই শিক্ষকের ওপর এই হামলা চালায়। যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁরাও তৃণমূলের সমর্থক বলে জানা গিয়েছে। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের এমজেএন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পৌঁছল স্কুলেও! গুলিবিদ্ধ ২ শিক্ষক ভর্তি হাসপাতালে

কোচবিহারের গীতালদহ। সকালে বেসরকারকারি স্কুল খোলার পর পড়াশোনা সবে শুরু হয়েছে। এই সময়ই দুষ্কৃতী হামলা। স্থানীয়রা জানিয়েছেন, বাইকে করে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের দুই যুবকর্মী। দুই শিক্ষককে লক্ষ্য করে তারা গুলি চালায় বলে অভিযোগ। গুলি লাগে নজরুল হক এবং মনুয়ার হুসেন নামে দুই শিক্ষকের গায়ে। গুলিবিদ্ধ দুই শিক্ষককে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় নজরুল হককে নিয়ে যাওয়া হয় কোচবিহারের এমজেএন হাসপাতালে।

দীর্ঘদিন ধরেই যুব তৃণমূল আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। এই গুলি চালনার ঘটনাও তারই অপর রূপ বলেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূলের তরফে এই ধরনের ঘটনায় যুক্ত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+