ছাত্রদের মুখে 'জয় শ্রীরাম'! অশান্তি দক্ষিণ ২৪ পরগনার স্কুলে

এবার স্কুলের ছাত্রদের মুখে জয় শ্রীরাম। যার জেরে স্কুল এবং এলাকায় অশান্তি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখড়াহাট হাইস্কুলে। ঘটনারজেরে স্কুলে বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ।

এবার স্কুলের ছাত্রদের মুখে জয় শ্রীরাম। সূত্রের খবর অনুযায়ী, যার জেরে স্কুল এবং এলাকায় অশান্তি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখড়াহাট হাইস্কুলে। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ। সূত্রের খবর অনুযায়ী, পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

ছাত্রদের মুখে জয় শ্রীরাম! অশান্তি দক্ষিণ ২৪ পরগনার স্কুলে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে একাদশ শ্রেণির ২ ছাত্র স্কুলে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল। যার জেরে ওই দুজনকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর গ্রামে পৌঁছতেই গ্রামবাসীদের একাংশ এবং ওই ছাত্রদের অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়েই এলাকায় যায় পুলিশ।

ভোট প্রচারের সময় জয় শ্রীরাম স্লোগান শুনে প্রথমবার চন্দ্রকোণার কাছে কনভয় থামিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাড়া করেছিলেন বেশ কয়েকজন যুবককে।

এরপর ভোটের প্রচারে এসে সেই ঘটনাই বারবার করে সাধারণের সামনে তুলে ধরেচিলেন অমিত শাহ, নরেন্দ্র মোদী। ভোটের ফল বেরনোর পর মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম বলার হার যেন বেড়ে যায়। যেদিন মুখ্যমন্ত্রী কাঁচড়াপাড় গিয়েছিলেন, ভাটপাড়া থেকে কাঁচড়াপাড়ার পথে বেশ কয়েকবার কনভয় থামিয়ে স্লোগানকারীদের উদ্দেশে তেড়ে যেতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+