পর পর চারবার, পুলিশ হত্যায় অভিযুক্ত বিচারাধীন বন্দি পালাল কাঁথি সংশোধনাগার থেকে
জেলরক্ষীদের বোকা বানিয়ে ফের পালিয়ে গেল পুলিশ হত্যায় অভিযুক্ত বিচারাধীন বন্দি কর্ণ বেরা। এবার সংশোধনাগারের জানলার রড কেটে আর বিচারাধীন বন্দি নাজির হোসেনকে নিয়ে পালায় সে।
পূর্ব মেদিনীপুর, ২ মে : জেলরক্ষীদের বোকা বানিয়ে ফের পালিয়ে গেল পুলিশ হত্যায় অভিযুক্ত বিচারাধীন বন্দি কর্ণ বেরা। এবার সংশোধনাগারের জানলার রড কেটে আর বিচারাধীন বন্দি নাজির হোসেনকে নিয়ে পালায় সে। এর আগে তিনবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় কর্ণ।
এই কাঁথি সংশোধনাগার থেকেই দু'বার পালিয়ে যায় সে। তারপর তমলুক জেলা সংশোধনাগার থেকেও একবার পালিয়ে যায়। প্রথমে চুরি ও ডাকাতির অভিযোগে অভিযুক্ত ছিল ওই বন্দি। তারপরই একদিন তমলুক জেলা হাসপাতাল থেকে পালায় সে। এরপর ফের ধরা পড়ে। কাঁথির জেল থাকা অবস্থায় দু'বার পালিয়ে যায়। এর আগে ওই বিচারাধান বন্দি পালিয়ে যাওয়ার পরই খুন হন এক পুলিশ অফিসার। এই পুলিশ খুনের ঘটনায় অভিযোগের তির কর্ণের দিকেই। ২০১৬ সালের ৭ জানুয়ারি এই পুলিশ খুনের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানা গিয়েছে, কর্ণ জেল থেকে পালিয়ে যাওয়ার পর মহিষাদলের কাঞ্চনপুরের কাছে নবকুমার হাইথ নামে এক পুলিশকর্মী তাকে দেখতে পান। তারপরই ধাওয়া করে ধরে পেলেন কর্ণকে। তল্লাশি চালানোর সময় আমচকাই হাতের ব্যাগ থেকে বন্দুক বের করে গুলি করে দেন নবকুমারবাবুকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃ্ত্যু হয় তার।
তারপরই গ্রেফতার করা হয় কর্ণকে। সেই থেকেই কাঁথির সংশোধনাগারে ছিল কর্ণ। এরই মধ্যে সঙ্গী জোগাড় করে জানলার রড কেটে সে পালিয়ে যায় জেল থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশোধানাগারে। পার্শ্ববর্তী এলাকাতেও উত্তেজনা। পুলিশ দুই পলাতক বন্দির খোঁজে তল্লাশি শুরু করেছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications