হাওড়ায় জেটি ঘাট থেকে লঞ্চে উঠতে গিয়ে মৃত ২
হাওড়ার দুটি পৃথক জেটি ঘাটে লঞ্চে উঠতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে দুজনের।
হাওড়ার দুটি পৃথক জেটি ঘাটে লঞ্চে উঠতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে দুজনের। এদের মধ্যে একজন মহিলা বলে জানা গিয়েছে। এই দুটি দুর্ঘটনাই ঘটে মঙ্গলবার বিকেলে।

পুলিশ সূত্রে খবর, হাওড়ার গোলাবাড়ি জেটি ঘাট থেকে লঞ্চে উঠতে গিয়ে নিচে পড়ে যান এক মহিলা। অন্যদিকে হাওড়ার এক নম্বর জেটি ঘাটে লঞ্চে উঠতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের।
এই দুটি দুর্ঘটনার পর অনেক যাত্রী লঞ্চে যাতায়াত ও তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি প্রতিদিন হাওড়ার জেটি ঘাট ব্যবহার করেন কয়েক হাজার যাত্রী। কিন্তু তাদের নিরাপত্তার জন্য কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না কর্তৃপক্ষের তরফে। এদিনের ঘটনার পর বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন নিত্যযাত্রীরা।












Click it and Unblock the Notifications