পদোন্নতির টোপে মহিলাকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক! ৩ বছর ধরে ধর্ষণের অভিযোগ
পদোন্নতির টোপ দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীকে গণধর্ষণের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার ফলতার দোস্তিপুরে। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠল দুই সরকারি কর্মীর বিরুদ্ধে।
পদোন্নতির টোপ দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীকে গণধর্ষণের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার ফলতার দোস্তিপুরে। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠল দুই সরকারি কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে এক সরকারি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, শুধু ধর্ষণই নয়, মহিলা অঙ্গওয়াড়িকর্মীর কাছ তেকে তাঁরা ৮০ হাজার টাকাও হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, স্বামী পরিত্যক্তা ওই মহিলা উস্তির কুলেশ্বর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার সহায়িকার কাজ করতেন। তাঁকে চাকরিতে পদোন্নতি করে দেওয়ার টোপ দিয়ে তিন বছর ধরে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে দুই সরকারি কর্মী।
এই ঘটনায় অভিযোগের তির ডায়মন্ড হারবার এক নম্বর সিডিপিও অফিসের কর্মী অলোক নাইয়া ও চন্র্রবাবু নামে দুই সরকারি কর্মীর দিকে। তাঁদের কথা শুনে ওই মহিলা ৫০ হাজার টাকা তুলে দেন। তারপর একদিন তাঁরা ওই মহিলার বাড়িতে এসে তাঁকে কুপ্রস্তাব দেন। অভিযোগ, মহিলা রাজি না হওয়ায় তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে দুই সরকারিকর্মী।
এরপর থকে টানা তিন বছর নানা বাহানায় তাঁরা মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। বাকি ৩০ হাজার টাকাও আদায় করে নিয়েছে। এরপর এই ঘটনা জানাজানি হলে মহিলাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। শেষমেশ ফলতা থানার দ্বারস্থ হন নির্যাতিতা মহিলা। এক সরকারি কর্মীকে গ্রেফতার করে পুলিশ।












Click it and Unblock the Notifications