সন্দেশখালি কাণ্ডে জোড়া এফআইআর! কোথায় যেতে পারেন প্রধান অভিযুক্ত, জানালেন মুকুল
সন্দেশখালি কাণ্ডে জোড়া এফআইআর দায়ে। এদিন এফআইআর দায়ের করেছে নিহত প্রদীপ মণ্ডলের পরিবার। এফআইআর দায়ের করা হয়েছে নিহত কায়ুম আলির পরিবারের তরফেও।
সন্দেশখালি কাণ্ডে জোড়া এফআইআর দায়ে। এদিন এফআইআর দায়ের করেছে নিহত প্রদীপ মণ্ডলের পরিবার। এফআইআর দায়ের করা হয়েছে নিহত কায়ুম আলির পরিবারের তরফেও। নিখোঁজ দেবদাস মণ্ডলের পরিবারের তরফেও অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে বিজেপি নেতা মুকুল রায়ের অনুমান, প্রধান অভিযুক্ত তৃণমূল নেতা বাংলাদেশে পালিয়ে যেতে পারেন।

বসিরহাট কাণ্ডে জোড়া এফআইআর
জানা গিয়েছে, বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী বসিরহাট এলাকার তৃণমূল নেতা শেখ শাহজাহান-সহ ২৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অস্ত্র নিয়ে হামলা, খুন, খুনের অভিযোগ, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। এফআইআর করা হয়েছে নিহত তৃণমূল কর্মী কায়ুম আলির পরিবারের তরফেও। সূত্রের খবর অনুযায়ী, আতঙ্কে এলাকা ছাড়ছেন অনেকেই।

বিজেপির বক্তব্য
বিজেপি নেতা মুকুল রায়ের অনুমান তৃণমূল নেতা শেখ শাহজাহান বাংলাদেশে পালিয়ে যেতে পারেন। বিজেপি নেতা রাহুল সিনহার অভিযোগ, সিপিএম-এর আমলে দাপিয়ে বেরোনো শেখ শাহজাহানকে দিয়েই এখনও এলাকা নিয়ন্ত্রণ করতে চাইছে তৃণমূল।

উত্তর থেকে দক্ষিণ, মিছিল
এদিকে সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে এদিন রাজ্য বিজেপির সদর দফতর থেকে মিছিল বের করে বিজেপির মহিলা মোর্চা। মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল যায় যোগাযোগ ভবন পর্যন্ত।
এদিকে এদিন যেমন বসিরহাট মহকুমায় ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়েছিল বিজেপির তরফে, ঠিক তেমনই রাজ্য জুড়ে কালা দিবসও পালন করে বিজেপি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ অনেক জায়গাতেই কালো ব্যাজ পরে মিছিল করেন বিজেপির কর্মী সমর্থকরা।












Click it and Unblock the Notifications