তৃণমূলের আমলেই ছোট আঙারিয়ার মতো পরিস্থিতি! পুলিশের চরিত্র বদলে ক্ষুব্ধ মন্ত্রীর প্রতিরোধের ডাক
২০২১-এর দিকে সময় যত এগোচ্ছে, রাজনৈতিক উত্তাপ বাড়ছে পশ্চিমবঙ্গে(west bengal)। আর চাপ বাড়ছে পুলিশের ওপর। এবার পুলিশের কাজে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস (trinamool congress)। সবং-এ বিজেপির(bjp) বিরুদ্ধে তৃণ
২০২১-এর দিকে সময় যত এগোচ্ছে, রাজনৈতিক উত্তাপ বাড়ছে পশ্চিমবঙ্গে(west bengal)। আর চাপ বাড়ছে পুলিশের ওপর। এবার পুলিশের কাজে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস (trinamool congress)। সবং-এ বিজেপির(bjp) বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠলেও, পুলিশ(police) কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে তৃণমূল। যদিও তৃণমূল নেতারা বিজেপি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন।

পুলিশের ভূমিকায় ক্ষোভ মন্ত্রীর
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। তাঁর অভিযোগ শুক্রবারের ঘটনায় পুলিশের যে ভূমিকা হওয়া উচিত ছিল, তা হয়নি। পুলিশের ভূমিকা নিয়ে নেতা,কর্মীদের সামনে তিনি দুঃখ প্রকাশ করেন।

উর্দিকে মান্যতা দেওয়ার ডাক
তিনি পুলিশের উদ্দেশে বলেন, উর্দিকে মান্যতা দিন। এই সময়ই তিনি বলেন, পুলিশের কেউ কেউ ভাবছেন, ২০২১-এ বিজেপির মুখ্যমন্ত্রী হবে, মন্ত্রিসভা হবে। তাই সেদিকে লাইন দেওয়ার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। তবে ২০২১-এ ক্ষমতা বদল অনেকটাই সোনার পাথরবাটির মতো বলে মন্তব্য করেন তিনি।

বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক
রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন। তিনি বলেন, বিজেপি কর্মীরা ইট মারলে পাটকেল ছুঁড়তে হবে। তিনি বলেন বাম থেকে সব হার্মাদরা এখন রামে দিয়েছে।

পুলিশের কাজ মানুষের জীবন রক্ষা করা
রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া বলেন, পুলিশের কাজ দৃশ্য দেখা নয়, মানুষের জীবন রক্ষা করা। তিনি বলেন, সবং-এ বিজেপি বলে কিছু নেই। এলাকার পুরনো সিপিএম নেতা কর্মীরা এখন বিজেপি হয়েছে বলে দাবি করেন তিনি।

তৃণমূলের আমলেই ছোট আঙাড়িয়ার মতো ঘটনা
জেলা তৃণমূল সভাপতি বলেন, ছোট আঙাড়িয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল। দলীয় কার্যালয়ের বাইরে থেকে শিকল লাগিয়ে আগুন গালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি এই কাজ সিপিএম-এর প্রাক্তন হার্মাদরা ছাড়া আর কেউ করতে পারে না।












Click it and Unblock the Notifications