নিমতায় রাতের অন্ধকারে শ্যুট আউট, খুন তৃণমূল নেতা

ভোট পরবর্তী হিংসায় জেরবার গোটা রাজ্য। বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে একের পর এক মৃত্যুর খবর উঠে আসছে। এবার উত্তর ২৪ পরগনার নিমতায় ইদের আহের রাতে খুন হন তৃণমূল নেতা নির্মল কুণ্ডু।

ভোট পরবর্তী হিংসায় জেরবার গোটা রাজ্য। বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে একের পর এক মৃত্যুর খবর উঠে আসছে। এবার উত্তর ২৪ পরগনার নিমতায় ইদের আগের রাতে খুন হন তৃণমূল নেতা নির্মল কুণ্ডু। গুলিবিদ্ধ হওয়ার পরই তাঁকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত বলে ঘোষণা করে।

নিমতায় রাতের অন্ধকারে শ্যুট আউট, খুন তৃণমূল নেতা

গোটা ঘটনায় অভিযোগের তির রয়েছে বিজেপির দিকে। তবে বিজপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষের দাবি, সমস্ত ঘটনায় বিজেপিকে জড়ানো ছিক নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন হয়েছে। খুন মূলত ভাগ বাটোয়ারা নিয়ে হয়েছে বলে দাবি বিজেপির। অন্যদিকে, তৃণমূলের তরফে মজন মিত্র দাবি করেছেন লোকসভা ভোটে জেতার পরথেকেই এভাবে খুনের রাজনীতি করে বাংলা জুড়ে তাণ্ডব চালাচ্ছে তৃণমূল।

দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্মল কুণ্ডর এই মৃত্যুতে রীতিমত তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা। পুলিশ সূত্রের খবর,বাইকে করে এসে দুষ্কৃতীরা নির্মল কুণ্ডুকে হত্যা করে চলে যায়। চোখের নিমেষে মাটিতে লুটিয়ে পড়েন নির্মল কুণ্ডু। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+